জাগো হে মানব

 

শিরোনামঃ জাগো হে মানব 

কলমে: হিফজুর রহমান লস্কর 

তারিখ -৩০/১১/২০২৫



পাপীদের ফাঁদে   মানবতা কাঁদে 

              হারায়ে ন্যায়ের বাতি।

যেদিকে তাকাই   দেখিতে যে পাই 

              শুধুই আঁধার রাতি।


শক্তির বলে    কেড়ে খায় ছলে 

            গরীবের ধন লুটি।

নানা অজুহাতে   লুটে দুই হাতে 

           সম্পদ কোটি কোটি।


বাহিরে সদয়    করে অভিনয় 

           অন্তরে বিষ ভরা।

পরে ভালো সাজ   নেই কোন লাজ 

          ধরারে ভাবেনা সরা।


স্বার্থের তরে   মানবতা হারে 

          পশুর রূপটা ধরে।

পাষাণ হৃদয়   নেই কোন ভয় 

         দুর্বলে আঘাত করে।


জাগো হে মানব    হয়োনা দানব

         স্রষ্টাকে স্মরণ কর।

ধন মান সবে   ছেড়ে যেতে হবে 

        মানুষকে আপন কর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়