পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুপ্রভাত

 হিফজুর রহমান লস্কর সারা রাতের আঁধার শেষে ঊষার আলো হাঁসে সে আলোতে খুশি হয়ে বিশ্ব জগত ভাসে। পশুপাখির কিচিরমিচির মিষ্টি মধুর সুর, নীল আকাশে কাকের ডাক রাত হয়েছে ভোর। পূব গগনে আলোর খেলা সোনালী রূপ ধরে, ভোরের হাওয়া আলতো পড়ে আমা সবাকার 'পরে। ভোরের হাওয়া রোদের ছায়া ফুল ফলাদির ঘ্রাণ , রোজ সকালে পাখির কূজন জুড়ায় মোদের প্রাণ। আঁধার শেষে আলোর উল্লাসে বাড়াই দুটি হাত, মিষ্টি আবেশে মনোরম বেশে জানাই সুপ্রভাত।

পৃথিবী টাকার গোলাম

হিফজুর রহমান লস্কর টাকার পিছে ছুটছে মানুষ ছুটছে জীবন ভর, টাকার লোভে পড়েই মানুষ ভুলে আপন পর। টাকার তরে খুন খারাবি টাকার তরে কর্ম, হাসায় কাঁদায় সবই করে এইতো টাকার ধর্ম। টাকাই সুজন টাকাই বন্ধু টাকাই ভালোবাসা, টাকাই নাকি সুখের চাবি করতে জীবন খাসা। পথশিশু গরীব দুঃখী সবারই চাই টাকা, কোটিপতির পকেট দেখো টাকার তরে ফাঁকা। আরো চাই আরো চাই এ যেন এক নেশা, টাকার ভাণ্ডে শুয়েও দেখো কাটেনা অমানিশা। টাকায় ভালো টাকায় মন্দ টাকায় বিকে আইন, জুলুমবাজ আর অত্যাচারীও টাকায় রাখে ফাইন। উকিল মোক্তার জজ্ ব্যারিস্টার সবারই চাই টাকা, রোগীর কাছে ডাক্তার বাবু টাকার তরে বাঁকা। তাইতো সবার টাকা চাই টাকায় মিলে সেলাম, সত্যি কথা ভেবে দেখো পৃথিবী টাকার গোলাম।

অমৃত মহোৎসব

 হিফজুর রহমান লস্কর তারিখ -১২/০৮/২০২২ ভোরের হাওয়ায় তেরঙ্গা উড়ায়ে শুরু হল কলরব এগারো আগস্ট যাত্রা শুরু অমৃত মহোৎসব। পঁচাত্তর তম স্বাধীনতা দিবস পনেরো আগস্ট ভোর চার দিন আগে শুরু হয়ে গেল পতাকা উত্তোলন সুর। এই দিবসেই হারিয়েছি মোরা বিপ্লবী ক্ষুদিরাম স্বাধীনতা দিবসের পূর্ব লগ্নে স্মরিছি তাহার নাম। ভুলেনি ভারত ভুলিনি আমরা সেই বিপ্লবী সংগ্রাম এগারো আগস্ট ফাঁসীর মঞ্চে উঠেছিল ক্ষুদিরাম। দুরন্ত কিশোর দুরন্ত দাপট জ্বলন্ত অগ্নিশিখা স্বাধীন ভারত খুঁজে ফিরে যারে পরাতে জয়টীকা। ভারত মায়ের মুক্তির তরে আরো যারা দিল প্রাণ তাদের স্মরণে সঙ্কল্প করি রাখিব দেশের মান। আজিকার এ দিনে তাইতো আয়োজন অমৃত মহোৎসব অনেক ত্যাগে স্বাধীনতা এলো সেটা করি অনুভব। ঘরে ঘরে উড়বে জাতীয় পতাকা জাগবে ভারতবাসী ফিরিয়ে আনব হারানো একতা দেশকে ভালবাসি।

আশুরার দিনে

হিফজুর রহমান লস্কর তারিখ -০৯/০৮/২০২২ আশুরার দিন ঘিরে হয় কত খেলা বুঝিনা অবুঝ মোরা বিধাতার লীলা। বিনা দোষে রক্ত ঝরে কারবালার ময়দান হাসান হুসেন কাতিল করে এজিদ শয়তান। বছর ঘুরে আসে ফিরে মহররমের মাস মাতম করে বিশ্ব মুসলিম ফেলে দীর্ঘশ্বাস। এ দিবস নয় শুধু বিষাদের ক্ষণ বিশ্ব জুড়ে আরো আছে বহু আলাপন। আদি পিতা আদমের সৃষ্টি এই দিনে সৃষ্টি জগত পূর্ণ হয় হাওয়ার আগমনে। আদম হাওয়ার বিচ্ছিন্নতা জাগায় শিহরণ এই দিবসেই আবার তাদের আরফাতে মিলন। বিশ্ব যবে ভেসেছিল দারুন প্লাবনে নূহ নবীর তরী তীর আশুরার দিনে। আয়ুব ইউসুফ ইউনুছ সহ আরো যত নবী সবারই জীবনে ভাসে আশুরার ছবি। আশুরার আরো বর্ণন ইতিহাসে রয় ঈসা নবীর আগমন এদিনেই হয়। হজরত মুহাম্মদ বিশ্বনবী অশুভ বিনাশে যত যুদ্ধ জয় করেন মহররম মাসে। সুখে দুঃখে পূর্ণ এদিন জানিও নিশ্চয় এই দিবসে সৃষ্টি ধরা এদিবসেই হবে লয়।

অপমান

রচনা: হিফজুর রহমান লস্কর তারিখ -০১/০৮/২০২২ পায়ের নিচে ব্যাঙ পড়লে স্রষ্টাকে সে ডাকে, প্রাণ বাঁচানোর কৌশল করে চুপচাপ থাকে। ছাড়া পেলে রাগ করে লাথি মারে গায়ে, মানুষ কি লাথি খেয়ে ধরে তার পায়ে? কুকুর যদি ধেয়ে এসে কামড় দিতে চায়, তার দিকে ফিরে যাওয়া মানবে কি শোভা পায়? যার যে যোগ্যতা আছে সেতো তা করবে, তা বলে কি নিজের যোগ্যতা নিজেই ভুলে যাবে? অযোগ্যের জবাব দেওয়া নিজেরই অপমান, এদের থেকে দূরে থেকো বাঁচাতে নিজের মান।

বৌ দিবস

রচনা: হিফজুর রহমান লস্কর তারিখ -০২/০৮/২০২২ হরষে বিষাদ ভাবছে খোকা নির্জন নিরালে বসে বৎসর জুড়ে পালন করি কতনা দিবস হেসে। কী যন্ত্রণা কাঁদায় মোরে একটি দিবস তরে। বৌ দিবসটি আসবে কবে জানার ইচ্ছে করে। ভাবতে ভাবতে তন্ময় খোকা লুটিয়ে পড়ে খাটে দিন শেষে আঁধার নামে সূর্য গেল পাটে। মা এসে বসলো পাশে দেখে খোকার কাণ্ড খাতাপত্র সব এলোমেলো বইগুলো লণ্ডভণ্ড। মোবাইল হাতে ঘুমিয়ে খোকা বকছে অহর্নিশ পেলাম না মা কোথাও খুঁজে বৌ দিবসের হদিস।