গোপন রাজ
এক জঙ্গলে ভেরুণ্ডা নামে এক ধূর্ত শেয়াল বাস করত। একদিন সে একটা ছাগলের বাচ্চা ধরে পাশের একটা গাছের আড়ালে বসে খাচ্ছিল। এমন সময় একটি বাঘ দেখতে পেয়ে তাকে ধরার চেষ্টা করে কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়ে গিয়েও ধরতে পারলো না। বাঘ যখন ভেরুণ্ডার পিছনে পিছনে দৌড়াচ্ছিল তখন জঙ্গলের পথে অন্যান্য শিয়ালরা তা দেখতে পায় এবং তারাও ভয়ে পালায়।
অদূরে একটা ঘরের পাশে একজন ধূপা কাপড় ধোয়ার জন্য একটা বালতিতে নীল দিয়ে রেখেছিল। ভেরুণ্ডা মুহূর্তের মধ্যে ঐ বালতিতে ঢুকে পড়ে। সৌভাগ্য ক্রমে বালতিটা উল্টে যায় এবং ভেরুণ্ডা নীচে পড়ে যায়। ফলে বাঘ তাকে ধরতে না পেরে চলে যায়। একটু পরে ধূপা এসে কাপড়ে নীল দেবার জন্য যেই বালতি হাতে নিতে গেল অমনি নীচ থেকে শিয়ালটি বেরিয়ে পড়ে। ধূপা ধপাস করে বালতি দিয়ে তাকে আঘাত করে ফলে তার নাকটা একেবারে চেপ্টা হয়ে যায়। চেয়ে দেখে বালতির নীল রঙ লেগে পুরো শিয়ালটা নীলা রঙের হয়ে গেছে।
এদিকে দিন গড়িয়ে রাত হলো কিন্তু ভেরুণ্ডাটি আর ফিরলো না দেখে বাকি শিয়ালরা মনে করল বাঘ হয়তো তাকে খেয়ে ফেলেছে।
অনেক দিন পর সুস্থ হয়ে যখন ঘরে ফিরলো তখন প্রথমে স্ত্রীও তাকে চিনতে পারেনি। পরে অবশ্য স্ত্রীকে আদ্যোপান্ত সমস্ত ঘটনা খুলে বললো এবং তাকে বুঝাতে সক্ষম হলো। স্ত্রীকে সে একথা গোপন রাখতে বললো। তবে অন্য আর কেউ চিনে না। সবাই মনে করে এ কোন আজব প্রাণী। সবাই তাকে ভয় পায়। এই সূযোগে ভেরুণ্ডা তার রঙের সাথে রূপও বদলে নিল। এখন সে খুব গম্ভীর হয়ে চলাফেরা করে এবং নিজেকে জঙ্গলের রাজা হিসাবে ঘোষণা করে। তার এই রং রূপ দেখে বনের সকল পশু তা মেনে নিল। এমনকি সেই বাঘও তা মেনে নিল।
এখন তার আনন্দের সীমা নেই। সে জঙ্গলের রাজা।
তার স্ত্রীর ও আনন্দের সীমা নেই। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই স্ত্রীর আর সহ্য হলো না। সে তার খুব প্রিয় সখি এক দুজনকে নিজের স্বামীর গোপন রহস্য প্রকাশ করে কাউকে না বলার অনুরোধ করলো। আর ওখানেই সমস্ত বিপত্তি। কথাটা ফাঁস হয়ে গেল। একে একে অনেক শিয়াল তা জেনে ফেললো। একদিন তারা কয়েকজন পরামর্শ করলো আর পুরো রাজসভায় একটি শিয়াল হুক্কাহুয়া বলে যেই ডাক দিলো বাকীরাও একই সঙ্গে হুক্কাহুয়া বলে চীৎকার করে উঠলো আর অমনি রাজবেশী ভেরুণ্ডাও তাদের সঙ্গে হুক্কাহুয়া বলে চীৎকার করে উঠলো। সবাই তাকে চিনে ফেললো আর মারতে মারতে তাকে একেবারে মেরে ফেললো। মৃত্যুর পূর্বে ভেরুণ্ডা বলে গেল,' ভাই সকল, কখনো নিজের স্ত্রীর কাছে গোপন রাজ প্রকাশ করো না। এ রাজ যেন রাজই থেকে যায়।'
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন