স্তব্ধ বুলি
আকাশে বাতাসে হিংসার ঢেউ কলুষিত সারা বিশ্ব, সততা ও ন্যায় দাবানলে জ্বলে মানবতা আজ নিঃস্ব। সুযোগ সন্ধানী অপেক্ষায় থাকে স্বার্থ সিদ্ধির তরে, লাগায় দ্বন্দ্ব মানুষে মানুষে নিজে সুখে থাকে ঘরে। বিবেক হারায় ক্ষমতা বাড়ায় অসহায়ে মারে তীর, দিয়ে নানা টোপ বদলায় রূপ নিজেকে ভাবে সে বীর। ফুটিতে না ফুল অকালেই ঝরে বেদনা বিভোর কথা, অসহায় নারী শোষিত পীড়িত মরে যায় যথা তথা। হায়রে মানুষ বাহিরে মুখোশ যেন সে ফুলের কলি, প্রতিবাদী হলে অবিচার চলে তাইতো স্তব্ধ বুলি।