শিক্ষাগুরু
হে প্রিয় শিক্ষাগুরু কি দিয়ে করব শুরু শোধিতে তোমার সেই ঋণ! দিয়েছ অমৃত বাণী গড়েছ জীবন খানি মনে পড়ে আজো সেই দিন। পড়ায়েছ সুর করে লিখায়েছ হাত ধরে বুঝায়েছ করিয়া যতন। ভালো মন্দ দিক গুলি উজাড়িছ প্রাণ খুলি দেখায়েছ সুন্দর ভুবন। শাসন পেয়েছি তবু অবাধ্য হয়েছি কভু হয়তো দিয়েছি কত ব্যথা। ভেবে সেই দিনগুলি ভারাক্রান্ত মনে বলি গুরুই যে পরম পিতা। জ্ঞানের প্রদীপ হাতে আঁধারের মোহনাতে ...