আঁধারে আলো
আঁধারে আলো রচনা- হিফজুর রহমান লস্কর তারিখ- ১৭/০২/২০২১ সুদূর আরব মরু প্রান্তর দেখিল আলোর নূর বিশ্ব কাঁপায়ে আঁধার সরাতে বাজিল মধুর সুর। নূরের আলোতে মধুর ঝংকারে ঝিলমিল করে উঠে বিশ্ব বিধাতার নির্দেশে বুঝি মরুতে গোলাপ ফুটে। আঁধারের মানব পাইল মহামানব আলোর প্রদীপ হাতে। সে আলোর বাহক সৃষ্টির সেরা নবী মোহাম্মদ, সন্দেহ নেই তাতে। আল্লার বাণী পাক কোরান খানি নাজিল হল জাহানে সৃষ্টির বিধান রচিলেন প্রভু পবিত্র এ কোরানে। সালাম আরজ শাহী দরবারে মদিনার বুলবুল স্মরিয়া যাহারে পাইবে উদ্ধার সকল মানব কুল।