পোস্টগুলি

জানুয়ারি, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তিতিক্ষা ও শিক্ষা

হিফজুর রহমান লস্কর পাহাড়কে শুধাই ডেকে মৌন কেন ভাই তোমার গর্ভে এত গর্ত ক্যামনে সহ তাই। পাহাড় বলে পরের তরে জীবনটা মোর বাধা  গাছগাছালি প্রাণীর তরে রাখা আধা আধা। বুঝেনা তা নিঠুর মানব নিচ্ছে আমায় লুটে বাকি প্রাণী ক্যামনে বাঁচে গর্ত নাহি জোটে। আমার বুকের গাছগাছালি কাটছে মানবজাতি সবই আমি মুখ বুজে সই নেই যে আঁচল পাতি। পিঁপড়া আর কীটপতঙ্গ হাজার রকম প্রাণী আমার উপর ভর করে সব বেঁচে আছে জানি। পদে পদে প্রাণী হত্যা তোমরাই করতে পার সৃষ্টির সেরা প্রাণী বলে ক্যামনে দাবি কর? বাক্যবাণে আঘাত পেয়ে চললাম আমি ফিরে মনের মাঝে তুফান চলে সত্যি কথা ঘিরে। শুধাই ডেকে নদীর জলে ওগো স্রোতস্বিনী দিবানিশি বইছ কেন দাঁড়াও একটুখানি । নদী বলে ক্যামনে দাঁড়াই জীবনটা যে সচল সবার তরে বয়ে চলি নিয়ে খাবার জল। বললাম তাকে তোমার বুকে এত আবর্জনা কেমন করে সহ তুমি একটু বলোনা। করুন স্বরে বলল নদী দুঃখের সীমা নাই যাদের জন্য চলছি আমি তারাই শত্রু ভাই। নোংরা আর আবর্জনা ফেলছে আমার বুকে দুষিত ও বিষাক্ত হয়ে আছি বড় শোকে। এত নিঠুর মানব জাতি বলবো কি আর ভাই শুদ্ধ করার অপচেষ্টায় চলছি আমি তাই। পাহাড় নদীর কথায় আমি শিখলাম তিতিক্ষা এদের ...

সফলতার চাবিকাঠি

 হিফজুর রহমান লস্কর শিয়াল পণ্ডিতের পাঠশালাতে অপূর্ব এক আয়োজন, সকল শিয়াল আসলো সেথা পেয়ে আমন্ত্রণ। স্বর্ণ পদক রাখা হলো দৌড় প্রতিযোগিতার তরে  লাফিয়ে লাফিয়ে উঠতে হবে উঁচু টিলার 'পরে। ঝাণ্ডা হাতে শিয়াল পণ্ডিত দাঁড়িয়ে আছে পাশে দৌড়ের জন্য প্রস্তুত সবাই পদক লাভের আশে। নির্দেশ হতেই দৌড় শুরু কে কার আগে যাবে, সবার মনে একই আশা স্বর্ণ পদক পাবে। কয়েক লাফ দিয়েই সবাই হুড়মুড়িয়ে নামে, ফেরত জায়গায় এসে তাদের চীৎকারটা থামে। একটি চুড়ায় পৌঁছেই হলো আনন্দে অধীর, বলতে পারো কেন, শিয়ালটি ছিল বধির। চীৎকারটা শুনেনি সে লক্ষ্য ছিল খাঁটি, ইতিবাচকতা ও আত্মবিশ্বাস সফলতার চাবিকাঠি।

সংক্রান্তির শুভেচ্ছা

 হিফজুর রহমান লস্কর বাঙালি যে এক জাতি      বিশ্ব জুড়া আছে খ্যাতি                       নয় তাহা কারো অজানা। বারো মাসে তেরো পার্বণ     বাঙালিরা করে তর্পণ                        সঙ্গে থাকে খাবার বাহানা। পৌষ সংক্রান্তির মেলা       অপেক্ষায় কাটে বেলা                        সর্বত্রই খুশির জোয়ার। বাজারে পসরা সাজে     পিঠে পুলির গন্ধ 'রাজে                        কেনা কাটা চলে বারবার। পৌষের শেষ রাত              মিলেমিশে করে পাত                         মেজিতে টুসি জাগরণে । সারিয়া প্রভাত স্নান             মেজিরে করে দাহন             ...

চাওয়া পাওয়া

 হিফজুর রহমান লস্কর ভাবি বসে দিনান্তে      সভ্যতার শেষ প্রান্তে                    তবুও কাটেনি আঁধার ঘোর। মানুষ মোরা শ্রেষ্ঠ প্রাণী    শিক্ষা দীক্ষায় কত জ্ঞানী                    সভ্যতার হলোনা যে ভোর। কাটেনা যে ভীমরতি      চলছে সেই আদিম রীতি                    জ্ঞানের অভাব নিশ্চয়। অল্প বয়সে বিয়ে দিলে   মেয়ে যায় রসাতলে                     সে কথা কি মনে লয়? কন্যা,সে তো আদরের ধন    চোখে রাখো সারাক্ষণ                     সে তো নয় বিকোবার ঝুড়ি। অসময়ে বিয়ে দিয়ে      খেলো তার জীবন নিয়ে                       হয় সে যে কুড়িতেই বুড়ি। কভু দেখি পণ চাও         বিনিময় নিয়ে যাও ...