দীপ বলেই চলল,' দাদু আমাকে আরও বলেছেন 'আমাদের জীবটাও নাকি ঐ ঘুড়ির মতো। আমি যেভাবে ইচ্ছে মত এটাকে ঘুরাচ্ছি আবার নাটাই টানলে যে ভাবে ঘুড়ি হাতের মুঠোয় চলে আসে ঠিক এভাবেই আমাদেরকেও ঈশ্বর নাকি ঘুরাচ্ছেন। সব মানুষই এক একটা ঘুড়ি আর তার নাটাই ঈশ্বরের হাতে। তিনি আমাদেরকে এ পৃথিবীতে অবাধে ঘুরার জন্য ছেড়ে দিয়েছেন আবার যখনই নাটাই টান দিবেন তখনই আমাদের চলে যেতে হবে। ' মালা অবাক হয়ে জিজ্ঞেস করল ,' ঈশ্বর কোথায় বসে আমাদের ঘুরাচ্ছেন, তাঁকে তো আমরা দেখি না।' দীপ বলল,' ঈশ্বর তো অদৃশ্য এজন্য আমরা দেখিনা। কিন্তু তিনি ঠিক আমাদের দেখতে পাচ্ছেন। তিনি যখনই তাঁর হাতের নাটাই টানবেন, আমাদের এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।' এবার দীপ মালাকে বলল ,' এখন সন্ধ্যা হয়ে আসছে। ঘুড়িকে নামিয়ে আনতে হবে। চল আমরা ঘুড়ি নামানোর গান গাই। এই বলে সে গান ধরলো,' ' আয় ঘুড়ি ফিরে আয় ঘুরেছিস বেশ, আমার কাছে ফিরে আয় আয়ু তোর শেষ।' মালাও তার সাথে গান ধরলো। দু'জনে গান গাইতে গাইতে দীপ নাটাইয়ে সুতাগুলো গুছিয়ে নিল। অল্পক্ষণের মধ্যেই ঘুড়িটা হাতের মুঠোয় চলে এল এবং তারা বাড়ির উদ্দে...