শান্তির তরে
মানব তোমায় সেরা রূপে
সৃষ্টি করলেন প্রভু,
শ্রেষ্ঠ হয়েও সৃষ্টিকর্তা
চিনলে না তো কভু।
ভোগবিলাসে মত্ত হয়ে
নিজের স্বার্থ দেখো,
সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা
সেটা মনে রেখো।
জ্ঞান বুদ্ধিতে শ্রেষ্ঠ হয়েও
বিপথে কেন চলো,
অজ্ঞ জনে পথটি দেখাও
অন্ধজনে আলো।
ত্যাগী হয়ে জীবন গড়ো
ধর্ম কর্ম মানো,
সকল ধর্মের সার এক
সত্য পথটি জানো।
সৃষ্টিকর্তার বিধান মানো
চলো তার ই পথে,
দু জাহানে শান্তি পাবে
নিজের জীবন রথে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন