রূপের জাদু
ভোর হয়েছে ফুল ফুটেছে
ডাকছে পাখি বনে,
কানে কানে বলছে কথা
অলি ফুলের সনে।
মৌমাছিরা গুনগুনিয়ে
গান ধরেছে তায়,
ফুলের মধু কেড়ে নিতে
কে কার আগে যায়।
গানের সুরে আকুল হয়ে
প্রজাপতি উড়ে,
এমন দৃশ্য কেউ দেখেনা
যারা থাকে কুঁড়ে।
ভোরের আলো বড়োই ভালো
মাখে সবাই গায়ে,
বক পাখিরা খাবার খোঁজে
কুয়াশা ভেজা পায়ে।
ঠাণ্ডা হাওয়ায় হাতছানি দেয়
সবুজ পাতার দ্যুতি,
উঠে এসো দেখো আমায়
বাড়াও চোখের জ্যোতি।
প্রকৃতির এই রূপের জাদু
জুড়ায় সবার আঁখি,
এসো সবাই এই ধরাটা
সবুজ সুন্দর রাখি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন