আঁধারেতে আলো
শিরোনামঃ আঁধারেতে আলো
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ: ২০/১০/২০২৫
আঁধারেতে আলো লাগে বড় ভালো
সারি সারি জ্বলে বাতি,
পথে ঘাটে হাটে কত বম ফাটে
আলোকিত সারা রাতি।
অসুরের দল করে নানা ছল
মানবতা পায়ে দলে।
কালী রূপে দেবী নাশিতে এ সবি
আসেন ধরণী তলে।
তাইতো এ রাতে মিলে সব সাথে
প্রেমেতে হৃদয় ভরি।
সবার সকাশে অশুভ বিনাশে
মনটা শুদ্ধ করি।
শুভদীপ জ্বালি প্রেম প্রীতি ঢালি
ঘুচে যাক যত জরা।
হিংসা বিদ্বেষ হয়ে নিঃশেষ
আলোতে নাচুক ধরা।
দূর করে কালো জ্বালি সবে আলো
এইটুকু মনে আশা।
শুভ দিনে তাই সকলে জানাই
বুকভরা ভালোবাসা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন