পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খেলা হোক

খেলা হোক হিফজুর রহমান লস্কর তারিখ- ২৮/০৩/২০২১ বিশ্ব জুড়ে রঙের খেলা খেলছে মিলে সবে এরই সাথে সুর উঠেছে এবার খেলা হবে। শিমুল পলাশ কৃষ্ণচূড়া হরেক রঙের ফুল আকাশ বাতাস বসুন্ধরা প্রেমেতে মশগুল। সাত রঙে রাঙা আবির চলছে খুশির মেলা প্রকৃতি ও রূপ ধরেছে সাজিয়ে ফুলের ডালা। খেলবে বলে গোলাপ শিমুল নতুন পাপড়ি মেলে সে খেলাতে স্নিগ্ধ বাতাস সাজায় ভুবন ঢেলে। এমন খুশির দিনে সবাই খেলবো হোলির খেলা সোহাগ আবির মাখিয়ে দিয়ে ভাসাই প্রেমের ভেলা। শত্রু মিত্র গরীব দুঃখী কেউ যাবেনা বাদ সবাই মিলে হাসবো মোরা নিব হোলির স্বাদ। প্রেমের ডোরে বাঁধতে জানি মনের ঘাম ঝরে সূর্য ও তো উঠে ধীরে নীল আকাশের 'পরে। এবার খেলা হবে বলে করছো কেন ঢঙ হোলি খেলো পিচকারি দিয়ে মিলিয়ে প্রেমের রং। খেলা হোক সব বিভেদের রঙে মুছে দিয়ে সবার জীবন সুন্দর হোক নতুন শপথ নিয়ে।

নেতার রূপ (পর্ব-২)

নেতার রূপ (পর্ব-২) হিফজুর রহমান লস্কর তারিখ: ২৭/০৩/২০২১ ভোটের মুখে নেতার রূপে কত প্রতিশ্রুতি ইস্তাহারে জনসেবার চলছে স্তব স্তুতি। মনের ক্ষোভে অনেক ভোটার ভোট দিতে না চায় কাকে দিবে ভোট এবার পরে তো না পায়। তবু ও যখন শুনে তারা ভোটের বাদ্য বাজে এক বুক আশা নিয়ে ভোটের জন্য সাজে। সবাই জানে ভোট দানই গণতন্ত্রের প্রাণ জনগণই বানায় নেতা এটাই তার শান। সব নেতারই বুঝা উচিত জনগণের ব্যথা নির্বাচনের পরেও যেন রাখতে পারে কথা। নেতার মতো নেতা যদি নির্বাচিত হয় শোকে দুঃখে কাজ কর্মে সবার পাশেই রয়। আসল নেতা জননেতা পাওয়া বড়ো ভার নিঃস্বার্থ হয়ে যারা কাজে চমৎকার। নির্বাচিত হয়েও যারা সবার পাশে থাকে পরের বারের নির্বাচনে জনগণই ডাকে। কথায় কাজে মিল রেখে চলে যদি নেতা গনতন্ত্র সফল হবে সেটাই আশার কথা।

জল দিবস

জল দিবস হিফজুর রহমান লস্কর তারিখ-২২/০৩/২০২১ জল ই জীবন বাঁচার তরে জল বিনে সব মরু জল ছাড়া কেউ বাঁচে না তো প্রাণী কিংবা তরু। আকাশ থেকে মাটি মাটি থেকে আকাশ সবাই জানি জলের চক্র কেন হায় হুতাস। দিন দিন বাড়ছে আবাদি তার সঙ্গে প্রদূষণ তাইতো ধরায় দেখা দিচ্ছে রোগব্যাধির সংক্রমণ। জলের এত মূল্য থাকায় আর অপচয় নয় বিশুদ্ধ জল পান করিও যদি সম্ভব হয়। পরের প্রজন্ম বাঁচার তরে খুঁজতে হবে পথ জল অপচয় করবোনা আর জল দিবসের শপথ।

কবিতা দিবস

কবিতা দিবস হিফজুর রহমান লস্কর তারিখ: ২১/০৩/২০২১ যেই শুনি কবিতা দিবস          মনে এল কাব্য রস                    লিখার ইচ্ছা জাগে মনে। কি লিখিবে এ লেখনী       সবাই তো লিখছে জানি                       লিখি তার সনে। লেখার তো ধুম পড়েছে    বিশ্ব বাংলায় ঝড় উঠেছে                          হাজার হাজার কবি। লিখছে সবাই খাসা       অর্থ গুণে আছে ঠাসা                     যদি হয়ে যাই রবি। থাক না থাক ছন্দ        লিখছে না তো কেউ মন্দ                       খুশি আছে মনে। ভাবটা না হয় ছিন্ন ভিন্ন        লিখছে সবাই অনন্য                      লিখছে মনে প্রাণে। কবিরা ন...

হাসি দিবস

হাসি দিবস হিফজুর রহমান লস্কর তারিখ: ২০/০৩/২০২১ হাসি হচ্ছে মনের খোরাক মনটা সতেজ রাখে দুঃখ কষ্টে থাকলেও তবু হাসিটা চাই ফাঁকে। রোগ শোক জরা ব্যাধি ভুলতে যদি চাও সব সময়ই হাসতে থাকো হাসির সূযোগ নাও। হাসলেই হাসি বাড়বে হাসি হাসতে নেই মানা হাসির মাঝেই ভাল থাকা সেটা সবার জানা। সুখ সাগরে আছে যারা সব সময়ই হাসে গরীব দুঃখী কষ্ট করে দুখ সাগরে ভাসে। এদের মুখেও হাসি ফুটাই দেখতে লাগবে ভালো আলোর মাঝে একা থাকলে দেখবে তুমি কালো। একটু দয়া ভালোবাসা দাওনা স্নেহের পরশ সবার মুখে হাসি ফুটাই আজ যে হাসি দিবস।

কবিরাই পারে

কবিরাই পারে হিফজুর রহমান লস্কর তারিখ: ১৭/০৩/২০২১ বিশ্ব জুড়ে আছেন যত জ্ঞানী গুণী কবি ঘুনে ধরা সমাজ গুলোর তুলে ধরুন ছবি। কবিতা হল মনের খোরাক এটাতো সবাই জানি কবিরাই পারে তুলে ধরতে সত্য কথা খানি। যুগ যুগান্তর সত্য কথা কবিরাই সব পারে সত্য সুন্দর পৌঁছে দিতে জনগণের দ্বারে। কলম চলুক নীতির পথে মিথ্যা করিয়া নাশ জ্ঞানীদের দিকেই তাকিয়ে আছে মনেতে যাদের ত্রাস। কবিদের কলমে ফুটিয়া উঠুক যত অন্যায় অবিচার জনগণ তার প্রতিবাদ করবে পাইতে সুবিচার। কবিরাতো শিল্পী মানব প্রেমিক সত্যনিষ্ঠ বীর কবিদের বাণী অমৃত সম সকলেই জানে স্থির। কবিরা হল শান্তির দূত জাতির কর্ণধার তাইতো সকলে আহ্বান করি লিখিতে সকল সার।

অবুঝ শিশু

অবুঝ শিশু রচনা- হিফজুর রহমান লস্কর তারিখ- ১৫/০৩/২০২১ অপূর্ব সুন্দর বাগান এ ধরা কত মানুষের বাস একই স্রষ্টার সৃষ্টি সকলই নেয় একই নিঃশ্বাস। সাদা কালো ধনী গরীব একই স্রষ্টার সৃষ্টি যত ভেদাভেদ দেখি এখানে সবই মানুষের সৃষ্টি। এ বাগানের অবুঝ শিশু ফুলের মত নিষ্পাপ অভাবের কারণে তুলে নেয় হাতে কঠিন কাজের চাপ। সরকারি আইন বলেই খালাস বন্ধ হোক শিশু শ্রম কাগজে কলমে বন্দী একথা যেন এসব পন্ড শ্রম। তবু মনে জাগে আশা ঘুচাতে এদের যুঝ বড় হয়ে এরা হয়না যেন কোন সমাজের বোঝ। আজকের শিশু কালকের সুনাগরিক নাওনা একটু খোঁজ। বই কলম হাতে দিয়ে এদের দাওনা একটু বুঝ। নব উদ্যমে ফুটিয়া উঠুক ওদের মুখেতে হাঁসি হাঁসির আলোকে সকলে হাঁসিবে হাঁসিবে অন্তর্যামী।

স্ট্যাটাস

স্ট্যাটাস রচনা: হিফজুর রহমান লস্কর তারিখ: ১১/০৩/২০২১ পাড়া গাঁয়ের সঞ্জুর মেয়ে নামে নীলপরি যেমন রূপ তেমন গুণ সাক্ষাৎ যেন পরী। পড়াশুনায় খুবই ভাল বিধি কিন্তু বাম অভাবের কারণে তার পুরেনি মনোস্কাম। সেই গ্রামেরই মোড়ল বাবু করছেন এখন রাজ বিয়ের আলাপ দিতেই সঞ্জুর মাথায় পড়ল বাজ। মোড়লের ছেলের সাথে পরীর বিয়ে হবে এ কথাটি ভাবতেই সঞ্জু শিহরিয়ে উঠে। বলে অভাবের সংসার আমার আপনি জমিদার আপনার ঘরে মেয়ে দেওয়ার সামর্থ্য নেই আমার। বিয়ের আলাপ করতে গিয়ে ছেলের বাবা কয় বরপণ কিছুই চাইনা আমি এসব ভাল নয়। মেয়ে আমার পছন্দ হয়েছে যেন সাক্ষাৎ লক্ষী কোন কিছুই চাইনা আমি সবাই আছেন সাক্ষী। মেয়ের বাবার চোখে জল এসব কথা শুনে অভাবের সংসার তার ভূগতে আছে ঋণে। ছেলে যেমন উপযুক্ত তেমন সাজিয়ে দিবেন বরপণ কিছুই নাই স্ট্যাটাস মেনটেইন করবেন। দেড়শ জন বরযাত্রী থাকবে তেমন বেশি নয় সুন্দর মতো খাইয়ে দিবেন,যেন মান সম্মান রয়। ঘটা করে মেয়ের বাবা করেন আয়োজন সাধ্য মতো জোগাড় করেন যত প্রয়োজন। কষ্টেসৃষ্টে বিয়ে দিয়ে পথে বসে সঞ্জু তবু ভাবে ভাল ঘরে মেয়ে হবে সুখী। বিয়ের পরই শুরু হয় স্ট্যাটাস নিয়ে কথা পদে পদে নীল পরীটা পেতে...

নারী দিবস

নারী দিবস হিফজুর রহমান লস্কর  তারিখ- ৮/৩/২০২১ আজি এ বিশ্বে নারী পুরুষ  কোন ভেদাভেদ নাই তবু ৮ই মার্চ নারী দিবস সকলে জানতে পাই।  সেই শুভ দিন ঘোষিল রাশিয়া ১৯১৭তে ভোটাধিকার দিয়ে কত কবিতা লিখলাম পড়লাম  নারী অধিকার নিয়ে।  আজি এ শুভ দিনে  নতুন কি লিখবে এ লেখনী নারী ভগ্নী নারী মাতৃ  নারীই তো অর্ধাঙ্গিনী।  আমার কাছে নারী পুরুষ  কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু সুন্দর  তাতেই নারী দেখতে পাই।  সংসারে যত ঘাত প্রতিঘাত বেদনা বিভোর কথা নারীই তার সংস্কার করে বুকে নিয়ে সেই ব্যথা।  ভেবোনা অবলা নারীরে কভু এ বিশ্ব ভুবনে নারীই পারে বসাতে পুরুষে সর্ব শ্রেষ্ঠ আসনে।  কভুও পুরুষ হয়নি সফল  নারীর প্রেরণা ছাড়া।  যত কিছু আছে পৃথিবীর বুকে  নারী ছিল পাশে খাড়া।  কোন্ আন্দোলনে কত শহীদ রেখেছ হিসেব তার কোন রমণীর কত ত্যাগ ছিল রাখনি হিসাব আর।  কভু সন্তান কভুবা স্বামীর, ব্যথায় ব্যথিত রমণী ত্যজিছে জীবন ক্রন্দন করে অশ্রু মুছাবে কেবা?  নারী স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি  সুন্দর এ বসুধার নারী বিনে স্তব্ধ বৃদ্ধি  মানুষ এ ধরার।...

সাম্যবাদী

সাম্যবাদী রচনা- হিফজুর রহমান লস্কর  তারিখ- ০৪/০৩/২০২১ গাহি সাম্যের গান     হও সবে আগুয়ান             সৃষ্টির শ্রেষ্ঠ মানব কুল। মানুষ মানুষের জন্য      মানুষই ভবে অনন্য                       মনেতে ফুটাও মানবতার ফুল।  সৃষ্টিকর্তার সৃষ্টি অপরূপ      মানুষ তো তারই স্বরূপ                         কেন এ বিভেদ হেন তবে? উঁচু নীচু ভেদ কেন        নারী পুরুষ এক হেন                         সকলে সমান ভাবো ভবে।  সভ্যতার বেড়াজালে       বাঁধা ছিল এক কালে                        একটি বিরাট বর্বরতা।  বুদ্ধ কবির নানক               সবই প্রেমের বাহক             ...

বসন্ত

বসন্ত  হিফজুর রহমান লস্কর  তারিখ- ০১/০৩/২০২১ প্রকৃতি সাজিছে নতুন সাজে গাইছে পাখী গান ফুলে ফলে গন্ধে আকুল  প্রাণী মাত্রের প্রাণ। রঙে রাঙা ধরণীতে সবুজে ছেয়ে গেছে কোকিলও ডেকে বলে  বসন্ত এসে গেছে।  কিশোর কিশোরী নেচে চলে বুকটা দুরু দুরু  মনেতে লাগে যে দোলা বসন্ত হল শুরু।  গুণগুণিয়ে অলি ছুটে শিমুল পলাশ লুটে কপোত কপোতী পাখা মেলে মনেতে বসন্ত ফুটে। নীলাকাশে বক উড়ে  প্রশস্ত ডানা মেলে বলে তারা এক সুরে ভালবাসি হেসে খেলে।  সবারই মনে প্রেমের ছোঁয়া  বসন্তের এই ক্ষণে প্রকৃতিও ডেকে বলে প্রেম কর মোর সনে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা- হিফজুর রহমান লস্কর  তারিখ- ২১/০২/২০২১ বাংলার তরে লড়তে গিয়ে কত যে প্রাণ গেল তাঁদের কথা স্মরণ করতে একুশে ফেব্রুয়ারি এল।  বাংলা মায়ের বীর শহীদ ত্যাজিল জীবন বাংলার কলি তাদের স্মরণে সংকল্প করি  বাংলায় লিখি বাংলায় কথা বলি। বাংলা আমার মায়ের ভাষা  বিশ্বের মাঝে নামী বাংলা ছন্দ পরমানন্দ  সোনার চেয়েও দামী।  হারতে চলেছি বাংলার বাউল পল্লী -লোকগাঁথা  আধুনিকতার ছোঁয়ায় যেন অন্য ভাষায় মাথা।  বসনে-ভূসনে নহি যেন মোরা বাঙালি ষোল আনা কেন ভুলে যাই মায়ের ভাষা  তাতেইতো মুন্সীয়ানা। একুশ আমার অহংকার  একুশ আমার গর্ব  ভাষা শহীদের রক্তের দাম  কখনও হবেনা খর্ব।