মানুষকে বাসো ভালো
শিরোনামঃ মানুষকে বাসো ভালো
কলমে:হিফজুর রহমান লস্কর
তারিখ: ১৯/১১/২০২৫
জ্ঞান বুদ্ধিতে শ্রেষ্ঠ মানুষ
জ্ঞানের বহর কই?
হিংসা বৃত্তি মনে আছে তব
ভাবলে অবাক হই!
স্বার্থের তরে অন্ধ হয়েই
হানাহানি করে বাঁচ,
মানবতাবোধ কোথায় তোমার
নিজেকে নিয়েই নাচ।
গরীব দুঃখী অনাথ আতুর
না খেয়েই মরে পথে,
এদের কথাটা ভাবনায় নেই
চলছো সোনার রথে।
জাতি ধর্মের বিভেদ ঘুচাতে
সকলে সমান দেখো,
এক স্রষ্টার সৃষ্টি সকল
কথাটা মনে রেখো।
হিংসা বৃত্তি ত্যাগ করে তাই
মানুষকে বাসো ভালো,
জীবের সেবাই স্রষ্টার সেবা
সেবা করে জ্বালো আলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন