লুটছে যত রাজভাণ্ডারী
স্বার্থের তরে মুখোশ পরে কত মানুষ করছে রাজ। চলন ভারি ভ্রষ্টাচারী নেই যে কোন শরম লাজ। শরীর ঝাড়ে গরীব মারে ঠকিয়ে খায় বিবেক ঢেকে। পথটি বাঁকা কামায় টাকা সদাই সুখের স্বপ্ন দেখে। নেই সততা করে শঠতা মুখেতে শুনায় উপদেশ। এমনি ধারা চালায় তারা অন্তরে থাকে হিংসা দ্বেশ।। নেই যে নীতি দেখায় প্রীতি শুকনো তার হৃদয় খানি। লুটছে স্থির ভাবছে বীর শিক্ষা দীক্ষায় মহাজ্ঞানী। বিবেক হারা পাষাণ তারা দুর্বল 'পরে খবর রাখে। পড়লে ধরা নয়ন চোরা শাক দিয়ে মাছ সদা ঢাকে। তাইতো বলি ভিক্ষার থলি লুটছে যত রাজভাণ্ডারী। ধরলে রবে বুঝবে তবে কেমন তোমার বাহাদুরি।