হবে কি

 

প্রভাত কাননে  অলি আগমনে 

দেখি যে ফুলের শোভা,

সাঁঝ সকালে  রাঙা শাড়ি পরে 

করেছ যে মন লোভা।


চলেছ পথেতে   নুপুর পায়েতে 

শিশিরের ছোঁয়া লাগে,

আবেগে অসার   হৃদয় আমার 

তা দেখে পুলক জাগে।


কী যে মণিহার  ঠোঁটের বাহার 

লাল গোলাপের হাঁসি,

হবে কি আমার  মন বাগিচার

মিষ্টি সুরের বাঁশি!


ওহে মন হরা এসো করি ত্বরা 

মেলাই সুরের তান,

সাক্ষী অন্তর্যামী   তুমি আর আমি 

এক দেহ দুই প্রাণ।


সাজাবো দু'জনে   সোনালী কিরণে 

গঙ্গার তীরে ঘর,

আদরে সোহাগে   সোনালী সে বাগে 

থাকবো জীবন ভর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়