মানবতার ছোঁয়ায়
শিরোনাম: মানবতার ছোঁয়ায়
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ ২৭/০৯/২০২৫
প্রকৃতিতে রং লেগেছে
সাজছে নতুন সাজে,
ঢোলের মাঝে ঢাক পড়েছে
পূজোর বাদ্য বাজে।
বছর পরে আসছে ঘুরে
শারদ খুশির দিন,
নতুন পোশাক পরবে সবাই
বাজবে খুশির বীণ।
আগমনীর বার্তা পেয়ে
খুশির শেষ নাই,
মনের আঁধার কাটবে এবার
ভাবছি বসে তাই।
অশুভ শক্তির বিনাশ হবে
সবাই সেই আশায়,
দীন দুঃখীর মুখে হাসি ফুটবে
মানবতার ছোঁয়ায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন