শোকে কিংবা দুখে

 

কথা ছিল তোমার আমার 

বাঁধবো দুজন ঘর,

শেষে দেখি অল্পদিনেই 

হয়ে গেলে পর।


স্বপ্ন ছিল মনের মাঝে 

থাকবো দুজন সুখে,

মনের স্বপ্ন মনেই রইল

তীর মারলে বুকে।


যতোই তুমি যাওনা সরে 

থেকো যতোই দূরে,

সারাজীবন থাকবে তুমি 

আমার হৃদয় জুড়ে।


আমার পুরো জীবনটাই যে 

তোমার তরে রাখা,

তুমি ছাড়া এই পৃথিবী

আমার কাছে ফাঁকা।


তবুও তোমায় বলবো প্রিয় 

থেকো অনেক সুখে,

মনে রেখো শুধু আমায় 

শোকে কিংবা দুখে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়