ছড়া চাই শিশু নির্ভর
শিরোনামঃ ছড়া চাই শিশু নির্ভর
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ -২৭/১২/২০২৫
ছড়ায় ছন্দে লেখা শিশু মনে টানে রেখা
সহজেই করে প্রণিধান।
সাথে যদি থাকে ছবি পড়ে যায় নিরবধি
অজান্তেই পায় শিশু জ্ঞান।
শব্দ চাষে বলি তাই তাল লয় ছন্দ চাই
কাব্য লেখা সেও এক কলা।
সহজ সরল ভাষা পড়ে যায় শিশু খাসা
চায় কবিতায় কথা বলা।
ছন্দে যবে লিখে কবি শিশুমন হয় লোভী
কথা বলে কবিতার সুরে।
কবিতার ছন্দ রসে কভু একা ঘরে বসে
আবৃত্তি করে উচ্চস্বরে।
শিশু পাঠে বলি তাই তাল লয় ছন্দ চাই
সুরে সুরে করো সুমধুর।
কবিতা লেখনী মাঝে শিশু সুখ যেন রাজে
হয় যেন হৃদ ভরপুর
কবি যারা কাব্য লেখে সে কথাটি মনে রেখে
পাঠক মনে পায় সমাদর।
শিশুর স্বপ্ন আঁকি ওর স্বাদ মনে রাখি
ছড়া চাই শিশু নির্ভর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন