মানবতা আজো বেঁচে আছে
হিফজুর রহমান লস্কর শহরে মেলা আসছে।প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে মেলা বসে। আর মাস দেড়েক আগে থেকেই মেলার প্রস্তুতি শুরু হয়ে যায়। বিধু বাবুর আদরের মেয়ে দিয়া। রোজ রাতে খেতে বসে বাবার কাছে বায়না ধরে এবারও মেলা দেখতে যাবে। অফিসে কাজের এত চাপ যে সময় বের করা মুশকিল। অনেক ভেবে চিন্তে বললেন আগামী বুধবার অফিস থেকে এসে তাকে নিয়ে মেলায় যাবেন। কথাটা শুনে দিয়ার আনন্দের শেষ নেই। এখন থেকেই শুধু প্রহর গুনছে আর মেলা থেকে কত কিছু কিনবে তার হিসেব করছে। দেখতে দেখতে এলো সেই দিন। আনন্দে আত্মহারা দিয়া বাবার সঙ্গে শহরে চললো মেলা দেখতে। প্রথমে অটোতে, তারপর ট্রেনে তিন ঘণ্টার রাস্তা উত্তেজনা আর আনন্দে পাড়ি দিয়ে বাবার সঙ্গে সে মেলার মাঠে পৌঁছল। যা দেখে তা ই যেন কিনতে চায়। কত খেলনা আর কত খাবার। বাবা মাঝে মাঝে রাগ করেন, আবার হাসিমুখে যা চায় তা কিনেও দেন। এবার বেরিয়ে যাবেন। তিনি মেয়েকে আবার জিজ্ঞেস করেন,'আর কি চাই তোমার, কাপড় কিনবে? দিয়া আনন্দে অধীর। কাপড়ের নামে ও একটু ব্যতিক্রম। বাবা জানেন কাপড় কিনতে গিয়ে সবসময়ই একের জায়গায় দুই তিনটা কেনা হয়। বিধু বাবু মেয়ের খুশিতে সবসম...