জাগো হে জোয়ান বীর

 

শিরোনাম: জাগো হে জোয়ান বীর 

রচনা: হিফজুর রহমান লস্কর 

তারিখ ১৫/০৮/২০২৫


তেরঙ্গা হাতে হাঁটছে খোকা 

গর্বে ভরা বুক,

তাইনা দেখে আপ্লুত দাদু 

মুছছে দুটি চোখ।


শোষণ তোষণ মুক্তি পেতে 

কতো রক্ত ঝরে,

হিসেব কি তার কেউ রেখেছে 

স্বাধীনতার পরে?


দেশবরেণ্য নেতারা সব

ভাসছে স্মৃতি পটে,

তাঁদের নীতি কেমন ছিল 

ক্যামনে গেল টুটে।


হেথায় চলে শোষণ নিপীড়ন 

জাতি বিদ্বেষ গীতি,

মানুষে মানুষে হানাহানি করে 

হারিয়ে মানব প্রীতি।


বৃটিশ রাজ তো শেষ হয়েছে 

রয়েছে বিভেদ নীতি।

কেন ভুলে যাই ভারতমাতার

উদার সে সংস্কৃতি।


ভারত মাতার সন্তান যদি 

গায় বিভেদের গান,

কেমনে সহিবে জন্মদাত্রী 

কেমনে বাঁচাবে মান।


কাশ্মীর থেকে কন্যাকুমারী 

জাগো হে জোয়ান বীর,

উড়াও তেরঙ্গা ঘুচাও বিদ্বেষ 

গর্বে উঁচু শির।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়