বানর রাজের রাজসভাতে অপূর্ব এক আয়োজন, সকল পণ্ডিত আসল সেথা পেয়ে আমন্ত্রণ। বানর রাজের বক্তব্য ছিল অতি স্থির ধীর, ক্যামনে মোরা খেয়ে বাঁচি সেটা কর স্থির। মানব জাতি দানব হয়ে করছে সব আবাদ, এমন কোন বুদ্ধি খোঁজ করব এদের বরবাদ। ফলমূল আর গাছপালা সব নিচ্ছে উজাড় করে, যার অধিকার ছিল মোদের চৌদ্দ পুরুষ ধরে। একতা আর জ্ঞান বুদ্ধি তো মানব জাতির নেই, সদাই তারা ঝগড়া করে যেন আদিম সেই। এই সুযোগে্ আমরা যদি করতে কিছু পারি, যাতে ওদের সুখশান্তিটা পড়ে কিছু ভারী। ভেবে চিন্তে সবাই মিলে কর এটা স্থির, মানব জাতি হারিয়ে এবার আমরা হব বীর। সকল পণ্ডিত বসল এবার চোখে চশমা আঁটি, তন্ন তন্ন করলো সব জ্ঞানের পুঁথি ঘাঁটি। সব পণ্ডিত যুক্তি করে রাজা মশাইরে কয়, যুদ্ধ এবার ঘোষণা কর হবে মোদের জয়। আমরা সব অগ্নি সেনা আছে মোদের খ্যাতি, জ্বালিয়ে দেব ঘরবাড়ি সব দুষ্ট মানব জাতি। শুনে রাজা হেলেদুলে বলে আরো ভাব, অস্ত্র শস্ত্র নেই যে মোদের পাশে ক্যামনে যাব? এতগুলো মূর্খ পণ্ডিত কেন পোষণ করি, দূর থেকে মেরে ফেলবে গোলাবারুদ ডরি। খাঁটো এক বৃদ্ধ বানর ছিল ঝোপের পাশে, বলল,' আমার কথা মান যদি জিতব অনায়াসে। মানব জাতি ছুটছে এখন বনজঙ্গলের দ...