চ্যাটিং
শিরোনামঃ চ্যাটিং
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ ২০/১১/২০২৫
রসের হাঁড়ি ফোকলা দাদু
মনে রোমান্স বেশ,
ছড়ায় ছন্দে কাব্য লিখেন
পাকা মাথার কেশ।
দাদুর লেখা পড়ে সবার
হৃদয় নেচে উঠে,
তাইনা দেখে দিদা আমার
মরে মাথা কুটে।
একদিন দিদা ফেইসবুকেতে
ফ্রেণ্ড রিকুয়েস্ট দেয়,
সুন্দর ছবি দেখে দাদু
একসেপ্ট করে নেয়।
শুরু করে প্রেমের চ্যাটিং
শিউলি রূপী দিদা,
এমন ফাঁদ পাতলো সে যে
করবে দাদু সিধা।
চ্যাটিং শেষে ফোকলা দাদু
দেখা করতে চায়,
স্থান কাল লিখে দিদা
ঝাড়ু হাতে যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন