ভ্রাতৃ দ্বিতীয়া
শিরোনামঃ ভ্রাতৃ দ্বিতীয়া
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ ২৩/১০/২০২৫
ঘোর আঁধার কাটিয়ে এলো
শুক্লা দ্বিতীয়া তিথি,
ভাইবোনের প্রীতির বন্ধন
এটাই প্রাচীন রীতি।
ধান দুর্বা ধূপ ধুনো
তাহে চন্দন ফোঁটা,
সাজায়ে থালা মিষ্টি সহ
ফলফলাদির ঘটা।
বোনের আকুতি ভাইয়ের তরে
নাথাকে যেন কাঁটা,
মঙ্গল কামনায় ভাইয়ের কপালে
দিয়ে থাকে শুভ ফোঁটা।
এক ই রক্ত দোহার দেহে
থাকে নাড়ীর টান,
ভাইবোনের বিভেদ ঘুচাতে
ভাইফোঁটার অবদান।
বোনের সুরক্ষায় অটুট অঙ্গীকার
ভাইই সবার আগে,
যমের শমন এলেও ভাই
ফিরিয়ে দেয় ত্যাগে।
হিংসা নয় ভ্রাতৃত্ববোধ
জাগুক সবার মনে,
সবারে জানাই শুভ ভালোবাসা
ভ্রাতৃ দ্বিতীয়ার ক্ষনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন