মা

 

শিরোনাম: মা

কলমে: হিফজুর রহমান লস্কর 

তারিখ ১৩/০৯/২০২৫


স্বার্থের তরে অন্ধ সবাই 

বন্ধ ঘরে রয়,

ভালোর ভাগটা সবাই চায় 

মন্দ কভু নয়।


কেমন যুগ এলো রে ভাই 

উল্টা গাড়ি চলে,

শিক্ষিতের চেয়ে মূর্খ ভালো 

সত্যি কথাই বলে।


আপন থেকে পর ভালো 

কভু হেলা নাহি করে,

হিংসা কভু করে না তারা 

ভালো দেখলে পরে।


সন্তানের সুখে মা সুখী

যদি পাশে থাকে,

সকল দুঃখ দূর হয়ে যায় 

যখন মা ডাকে।


বড়ো হয়ে সেই মায়েরে 

আঘাত দেয় যারা,

পদে পদে হোঁচট খায় 

হয় যে সর্বহারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়