শুভ্র শরৎ

 

শিরোনাম: শুভ্র শরৎ 

কলমে: হিফজুর রহমান লস্কর 

তারিখ - ৩০/০৮/২০২৫


পূর্বাকাশে রবির আলো 

ঝিলমিলিয়ে হাসে,

শিশির ছোঁয়ায় দুর্বা ঘাস 

রূপ সাগরে ভাসে।


ফুল কুড়াতে খোকা খুকি 

সাজি নিয়ে চলে,

গুনগুনিয়ে মৌমাছিরা 

ফুলের কোলে দোলে।


শুভ্র শরৎ শিশির কণা 

শিউলি ফুলের গায়ে,

বধুরা যায় জল আনতে 

সোনার নূপুর পায়ে।


 নীল আকাশে সাদা বক 

ঝাঁকে ঝাঁকে ছুটে,

শাপলা শালুক ফুলের বাগান 

ফুলে ফুলে জোটে।


মন ভুলানো প্রকৃতির এই 

প্রেমের দৃশ্য দেখে,

কবির মনে সুখের পরশ 

তাইতো কাব্য লিখে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়