সোপান যদি পেতো
সোপান যদি পেতো হিফজুর রহমান লস্কর তারিখ-১২/০৮/২০২১ নাচছি মোরা পদক পেয়ে করছি বিজয়োল্লাস দেড়শ কোটি লোকের দেশে নিচ্ছি মোরা খুশির শ্বাস। চাতক সম চোখটি নিয়ে পথ পানে চাই আরও একটি সোনা যদি জিততে পারি তাই। খুশির মাঝে দুখের হাওয়া ঝাপটা দিয়ে যায় কতশত খেলা আছে সূযোগই না পায়। ভারত মাতার কত রতন পথে পথে ভাসে এরাও তো আনতে পারতো বিজয় মুকুট দেশে। জন্মের পরই শুরু হয় স্কুল শিক্ষার লড়াই খেলা ধুলা ব্যায়াম চর্চা এ সবেতে নাই। ক্রীড়ানুরাগ ছেলে মেয়ে গ্রামে গঞ্জে যত বিজয় মুকুট আনতো কেড়ে সোপান যদি পেতো। ক্রীড়ানুরাগ রত্ন গুলো সবাই মিলে খুঁজি দেশ নেতারা এগিয়ে আসুন সাথে নিয়ে পুঁজি। যোগ্যদেরে সোপান দিয়ে একটু তুলে ধরি সোনা রূপার পদক দেশে আসবে ভুরি ভুরি।