কুঁড়িরা জাগবে
শিরোনাম: কুঁড়িরা জাগবে
কলমে হিফজুর রহমান লস্কর
তারিখ ০২/০৮/২০২৫
প্রভাত কাননে অলি আগমনে
দেখি যে ফুলের ঝুড়ি,
কবি লিখে যায় নব আঙিনায়
এসেছে নতুন কুঁড়ি।
ফুটেছে উত্তরে কাব্যের তরে
সাহিত্যে নতুন কুঁড়ি,
কচিকাঁচার গড়া গদ্যপদ্য ছড়া
ভরবে কাব্যের ঝুড়ি।
এসেছে শরৎ হিমের পরৎ
লাগে শিশিরের ছোঁয়া,
নব ভাবনায় এই আঙিনায়
পাবো নতুনের মোয়া।
এসে করি ত্বরা লিখবে শিশুরা
নব নব উপমায়,
সুযোগ এসেছে সবাই ভিড়েছে
উত্তরের এই আঙিনায়।
কুঁড়িরা জাগবে মিলাবে মিলবে
নতুন কুসুম বাগে,
আবেগে অসার হৃদয় আমার
তা দেখে পুলক জাগে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন