কবির আসল ছবি

 

শিরোনাম: কবির আসল ছবি 

কলমে: হিফজুর রহমান লস্কর 

তারিখ -০৮/০৬/২০২৫


কুয়োর ব্যাঙে লাফায় বেশি 

ভাবে এইতো ধরা ,

নিজেই নিজের গর্ব করে 

ধরারে ভাবে সরা।


ফেইসবুকেতে কাব্য লিখেন 

আছেন অনেক কবি,

মনে মনে ভাবেন বসে 

হয়ে গেছেন রবি।


নিজেই নিজের উপাধি দেন 

সেজন কেমন কবি,

লেখার মাঝে ফুটে উঠে 

কবির আসল ছবি।


কতো এলেন কতো গেলেন 

হিসেব কি কেউ রাখে,

নেশা যাদের কাব্য চর্চা 

লিখেন কাজের ফাঁকে।


আসল যারা কাব্য লিখে

তারা থাকে সুপ্ত,

সমালোচনার ধার ধারে না 

থাকে তারা মুক্ত।


আসল কবি লোভী নয় 

কবি নামের তরে,

সমাজ চিত্র তুলে ধরবে 

তাইতো কলম ধরে।


সফলতা আসলে কাজে 

ভাসবে নিজের ছবি,

লেখার মতো লেখা হলে

লোকে বলবে কবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়