রাখিতে সতেজ প্রাণ

 

শহর জুড়ে ছেয়ে আছে 

আবর্জনার স্তূপ,

দূষিত বায়ু কালো ধোঁয়া 

যেন মরণ কূপ।


তারই মাঝে কলকারখানা 

দূষিত পানীয় জল,

পথ পাশে সর্বনাশে

ঘৃণণীয় সব মল।


শহর জুড়ে শুধুই জানজট

ধুসর কালো ছায়া,

তাইতো আজি সবাই খোঁজে 

সবুজ গাঁয়ের মায়া।


যেথায় আছে সবুজ সুন্দর 

বন বনানী ঘেরা,

স্নিগ্ধ শীতল মুক্ত হাওয়া 

বাঁচার তরে সেরা।


গাঁয়ের হাটেতে সবুজ মাঠেতে 

পাই যে ফুলের ঘ্রাণ ,

সকলেই খোঁজে শান্তির নীড় 

রাখিতে সতেজ প্রাণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়