গুগল ঘেঁটে
শিরোনাম: গুগল ঘেঁটে
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ ২৬/০৮/২০২৫
স্কুল যাচ্ছে নাতি নাতনি কুয়াশা ভেজা প্রাতে,
দাদু যাচ্ছে সঙ্গে তাদের লাঠি নিয়ে হাতে।
প্রাতঃভ্রমণ করতে করতে গল্প বলেন দাদু
চরিত্র আর নীতি শিক্ষার এ যেন এক জাদু।
হাঁটতে হাঁটতে ক্লান্ত দাদু বসেন পথের ধারে,
কপালে তাঁর চিন্তার ভাঁজ দোষটা দিবেন কারে?
আজকালকার ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত,
হ্যালো গুগল হাই গুগল এনিয়েই সন্ত্রস্ত ।
পড়ার নামে মোবাইল ঘাঁটা এ যেন এক নেশা,
দুর্নীতি তাই বাড়ছে দেশে করছে বাজে পেশা।
আসল শিক্ষা নীতি শিক্ষা মোবাইলে কি পেল?
দিবানিশি গুগল ঘেঁটে কি লাভ হবে বলো?
ভাবতে ভাবতে বলেন দাদু গোল্লায় গেল দেশ,
নীতি কথা গল্প কথা মানুষ বানায় বেশ।
বুঝলে তারা শিখবে অনেক দাদুর সাথে হেঁটে,
পাবেনা কেউ এমন শিক্ষা দিনরাত গুগল ঘেঁটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন