লক্ষ্য

 

শিরোনাম: লক্ষ্য

কলমে: হিফজুর রহমান লস্কর 

তারিখ ২৫/০৭/২০২৫


বন্ধু! সাবধান, উড়াবে যে খই 

কথাটা সময়ে বোঝ,

আপনার কর্মে ভুল যদি হয় 

সমাধান তার খোঁজ।


কুয়াশায় ঘেরা ঊষার লগনে 

যেখানে আঁধার পথ,

আলোর আশায় চলো না সে পথে 

পাবে না সুখের রথ।


প্রকৃতি সদাই বদলায় রূপ 

বিমর্ষ হয়ো না কভু,

হারালেও পথ রাখ মনোরথ 

ভেঙ্গে পড়ো না তবু।


মেঘ ঢাকা রবি আড়ালেই হাসে 

ফোটাবে আবার আলো,

হয়ো না নিরাশ মনে রাখ আশ 

ঘুঁচাবে আঁধার কালো।


লক্ষ্য পুরণে যেতে হবে দূরে 

অবিচল শুধু থেকো,

অসাধ্য সাধন মানুষেই করে 

সে কথাটা মনে রেখো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়