অস্থায়ী এই ভুবনে

 

কলমে: হিফজুর রহমান লস্কর 

তারিখ ২৮/০৮/২০২৫


এই ভুবনে আমরা যারা 

মানুষ রূপে এসেছি,

সুখের পিছে ছুটতে গিয়ে 

পাপ দরিয়ায় ভেসেছি।


স্বার্থের তরে অন্ধ হয়ে 

ভালো মন্দ বুঝিনি,

টাকার পাহাড় গড়তে গিয়ে 

আপনজনকে খুঁজিনি।


একই স্রষ্টার সৃষ্টি সবাই 

তবু বিভেদ গড়েছি,

ধর্মের নামে জাতির নামে 

ভাইয়ে ভাইয়ে লড়েছি।


সৃষ্টির সেরা মানুষ হয়ে 

সৃষ্টির সেবা ভুলেছি,

স্রষ্টা ভুলে তাঁরই সৃষ্টি 

ধ্বংস সদাই করেছি।


কিসের বড়াই করি মোরা 

অস্থায়ী এই ভুবনে,

ধন জন বাড়ি গাড়ি 

কাজ আসেনা মরণে।


হিংসা বিদ্বেষ লোভ লালসা 

কেন পুষি জীবনে,

মানবতাবোধ জাগিয়ে তুলি 

অমর থকবো ভুবনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়