প্রিয় লালা রুরেল কলেজ
শিরোনাম: প্রিয় লালা রুরেল কলেজ রচনা: হিফজুর রহমান লস্কর (প্রাক্তন জেনারেল সেক্রেটারি তথা সহ-সভাপতি, লালা রুরেল কলেজ) গ্রামীণ গরীব ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার আঁধার, এ যে সেই লালা রুরেল কলেজ, মনে পড়ে বারবার। শিক্ষা লাভের শ্রেষ্ঠ এ ক্যাম্পাস আপন কর্মে মহীয়ান, জন্ম লগ্ন থেকে আজো যার সেই ধারা বিরাজমান। স্মরণ করি তাঁহাদেরে আজি এ ডায়মন্ড জুবিলির দিনে, কলেজটি প্রতিষ্ঠা করলো যারা সেই মহৎ গুণীজনে। ত্রিদিপ ধর হারুছ উদ্দিন ভুপেশ দেব আরো যারা করেছেন সংস্থাপন, মনোরঞ্জন সিনহা জহরলাল সেন, এঁদেরে সবাই করছে স্মরণ। কলেজের প্রতিটি ধূলি কণাই সংস্থাপক শিক্ষকদের প্রাণ, যৎসামান্য প্রাপ্তির ৩৩ শতাংশ করতেন তাঁরা কলেজেই দান। এলাকাবাসীর অকৃপণ দান স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসে, আজ তারা পুরানো বইয়ের ভাঁজে স্মরণ করি অবকাশে। প্রিয় ক্যাম্পাস, তুমি আমার ভালোবাসা, করেছি যে কত আনাগোনা, তোমার সবুজ মাঠ কাঁচা পাকা ঘরে করেছি কত পড়াশোনা। জেনারেল সেক্রেটারি হয়ে মিলেছি সব স্যারেদের সাথে, আবার সহসভাপতি হয়ে পেয়েছি বন্ধু সুলভ আচরণ তাতে। তোমার বুকে থেকে করেছি লড়াই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে, সে লড়াইয়ের সফল ...