পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আত্মত্যাগের ঈদ

ঈদুল আজহা এলো ফিরে একটি বছর পর, আত্মত্যাগের মহান দীক্ষা, ইসলামের উপর।   ইব্রাহিমের কুরবানি স্মরি, প্রভুর আদেশ জানি,   মনের পশু কোরবানি দাও কিতাব-কোরান মানি।   মনের পশু হিংসা-লোভ, অহংকার আর ক্রোধ,   কুরবানি দাও আগে তারে, তবেই হবে শোধ।   লোক দেখানো জাঁকজমকে নেই যে কোনো দাম,   নিয়ত যদি শুদ্ধ না হয়, বৃথা সকল কাম।   ধনী-গরিব নাই ভেদাভেদ ইসলামেরই ঘরে,   আমির-ফকির এক কাতারে ঈদের নামাজ পড়ে।   কাঁধে কাঁধ মিলিয়ে সবাই দেখায় সাম্যের জোর, এক আল্লাহর বান্দা মোরা, ইসলামেরি সুর।   বিশ্বশান্তি চেয়ে দু’হাত আকাশ পানে তুলি, যুদ্ধ নয়, হানাহানি নয়,হিংসা বিদ্বেষ ভুলি।  সাহায্যের হাত বাড়িয়ে দাও প্রতিবেশীর দ্বারে,   অনাহারীর মুখে হাসি ফুটুক ঈদের উপহারে।   ত্যাগের শিক্ষা নিয়ে যেন চলি সারা বছর,   মানুষ হই মানুষের তরে, ভাঙি বাঁধার স্তর।   মনের পশু কুরবানি দিয়ে হই যেন ভাই খাঁটি,  একে অন্যে ভালোবাসি চুমি দেশের মাটি। সবাইকে আজ জানাই আমি ঈদুল আজহার প্রীতি, ...

গফুরের গরুর বিজনেস

গফুর মিয়া ঠিক করলো এবার গরু পালবে। ইউটিউবে দেখেছে, “গরু পালনে লাখপতি”।  বাজার থেকে তিনটা গরু কিনে আনলো। গরু গুলর একে একে নাম দিলো— ফেসবুক, ইউটিউব, টিকটক।  প্রথম দিন ফেসবুক প্রতিবেশীর লাউগাছ সাবাড় করলো। প্রতিবেশী বললো, “তোমার ফেসবুক আমার লাউয়ের কমেন্ট বক্স খালি করে দিয়েছে!” গফুর দৌড়ে গিয়ে বলল," ভাই, নতুন তো, বুঝে না।" দ্বিতীয় দিন ইউটিউব গোয়ালঘরের কাঠ ফুট খুঁটি সব চিবিয়ে খেয়ে ফেললো। গফুরের বউ চেঁচালো, “তোমার ইউটিউবে অ্যাড বেশি, আমার ঘরের সব শেষ।" তৃতীয় দিন টিকটক দড়ি ছিঁড়ে  যেখানে যত কাপড় পেল, খেয়ে ফেললো। এরপর সোজা চেয়ারম্যানের বৈঠকখানায় ঢুকে চেয়ারম্যানের পাঞ্জাবি চিবাতে লাগলো। চেয়ারম্যান লাফ দিয়ে উঠে গফুরকে ডাক দিয়ে বললো, “গফুর, তোর টিকটক ভাইরাল হয়ে গেল রে। এবার আমি তোর উপর মোকদ্দমা করতে বাধ্য হবো।" শেষে গফুর তিনটাকে বাজারে বেচতে গেল। খদ্দের জিজ্ঞেস করলো, “দুধ দেয়?”   গফুর দীর্ঘশ্বাস ফেলে বললো, “ভাই, দুধ না দিলেও ফেমাস করে দেয়। একেকটা সেলিব্রিটি। দাম একটু বেশিই লাগবে।” অমনি একদল লোক এসে বললো," গরু তো কেউ কিনবে না। এগুলো মানুষের সব ফসল নষ্ট করে দেয়, রাস্ত...

ফোকলা দাদুর নানা

ফোকলা দাদুর ঘরে আছে   বিড়ালের এক ছানা,   ইঁদুর সদাই পালিয়ে বেড়ায়   কখন যে দেয় হানা। লুকিয়ে লুকিয়ে ইঁদুর বেটা কতো কিছুই খায়,   বিড়াল ছানা ধরবে তাকে   সুযোগ কি আর পায়? অপেক্ষাতেই থাকে বিড়াল   কখন সূযোগ আসে,   ধরবে যে ওই ইঁদুরটাকে   রাখবে দাদুর পাশে। হঠাৎ একদিন নেংটি ইঁদুর   জলের মাঝে পড়ে,   জলে পড়ে হাবুডুবু খায়   তিড়িং বিড়িং করে। তাই না দেখে বিল্লি রাণী   পাড়ে বসে গান গায়,   "আজকে তোরে ধরব রে তুই   পালাবি কোথায় হায়?" " চুরি করে রোজই যে খাস   দোষ পড়ে মোর ঘাড়ে,  আজকে তোকে শিক্ষা দেবো আছি আমি পাড়ে।" ইঁদুর বলে, "কানটা ধরলাম  চুরি আর না করি,   এবার যদি বাঁচাও মোরে   ভালো হবো ভারি।" বিল্লি ভাবে, "ছাড়ি তবে   সুযোগ দিলাম আজ,   চুরি করলে আবার ধরব   মনে রাখিস রাজ।" লেজ বাড়িয়ে টেনে তুলে   বাঁচায় ইঁদুর প্রাণ,   নেংটি বলে, "রাণী তুমি   আমার ভগবান।" সেই থেকে আর চ...

ডিমের বড়া

সাদা রঙ গোল গড়ন রসে টইটম্বুর,   গন্ধে মন মাতাল হয় মনটা ভরপুর।   বারোমাস পাওয়া যায় দেখতে চাঁদের মতো,   কিনে আনি সবে খায় আনন্দ হয় কতো। ত্রিশ টাকায় তিনটি কিনি বাজার গরম ভারি,   খোসা ফেলে রস-কুসুম ভেঙে সারি সারি।   পেঁয়াজ মশলা মিশিয়ে তাতে মাখি যতন করে,   তেলে দিয়ে চড়চড়ে ভাঁজি খিদে দ্বিগুণ বাড়ে। অপরূপ রূপে মন ভোলে দুঃখ যায় সরে,   মুখে দেওয়া দূরে থাক ঘ্রাণে পেটটি ভরে।   গরম গরম তুলে নিয়েই ফুঁ দিয়ে খাই,   টপাটপ খেয়ে ফেলি মজা তাতে পাই। সকাল বেলা নাস্তা হোক বিকেল বেলা চা,   ডিমের বড়া পাশে হলে জমে আড্ডা-তা।   হঠাৎ যদি মেহমান আসে ঘরে নাই কিছু,   ডিমের বড়া ভেজে দিলে লাজ থাকে না পিছু।   গরিব ধনী ভেদ ভুলে সবাই ভালোবাসে,   পেটের ক্ষুধা মনের সুখ একই সাথে আসে।   বৃষ্টি হলে জানালা ধারে বড়া সবাই চায়, ডিমের বড়া না খেলে ভাই জীবন বৃথা যায়।

জানালার ওপারে

হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডের দুটো পাশাপাশি বেড। একটায় শুয়ে অখিলেশ বাবু, অন্যটা তিনদিন ধরে খালি। ডায়াবেটিস তাকে শেষ করে দিচ্ছে। পা ফেটে ইনফেকশন, পচন ধরেছে। ডাক্তার মুখ ফুটে কিছু বলে না, কিন্তু নার্সের চোখ দেখে অখিলেশ বাবু ঠিকই বোঝেন— সময় ফুরিয়ে আসছে। চতুর্থ দিন বিকেলে খালি বেডটায় নতুন রোগী এলো। নাম অপূর্ব সান্যাল। বয়স চল্লিশও পেরোয়নি। কিডনি দুটোই প্রায় অকেজো। চোখের নিচে কালি, মুখে হাসি নেই। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত। ওষুধ, ইনজেকশন, যন্ত্রণার ফাঁকে ফাঁকে দুজনের আলাপ জমে ওঠে।   "দাদা, আপনার কী হয়েছে?" অপূর্ব জিজ্ঞেস করে।   "সুগার," অখিলেশ বাবু কাঁপা কাঁপা গলায় বলেন, "ধরেছে আর ছাড়ছে না। তোমার?"   অপূর্ব শুকনো হাসে, "আমারও ছাড়ার রোগ না। কিডনি। ডায়ালাইসিস করে করে ক্লান্ত। আর একটুও বাঁচার ইচ্ছে নেই।" "বয়স কত হে তোমার?"   "আটত্রিশ।"   অখিলেশ বাবু দীর্ঘশ্বাস ফেলেন, "আমার সত্তর চলছে। তবু বাঁচতে সাধ হয়। আর তুমি..." দুদিন পর হঠাৎ রাতে অপূর্ব ফুঁপিয়ে ওঠে।   "দাদা, আমি আর পারছি না। রোজ এই মেশিন, এই সূঁচ... আমার বাঁচা...

নাতির অন্নপ্রাশন

রসের হাঁড়ি ফোকলা দাদু   গরীব বেজায় ভারি,   ছেলে করে গার্মেন্টসে কাজ   টাকার ছড়াছড়ি। নাতির হবে অন্নপ্রাশন   জন্মদিনও সাথে,   ধুম পড়েছে বাড়ি জুড়ে   আলোর ঝলক তাতে। ডেকোরেশন, লাইটিং, কেক   ডিজে বাবু নাচে,   মেন্যু দেখে চোখ ছানাবড়া   মাটন বিরিয়ানি আছে! দাওয়াত পেয়ে লোক এসেছে   গাড়ি ভরা ভরা,   সেলফি তুলে ফেসবুকে দেয়   "দাদুর নাতির জোড়া"। ফোকলা দাদু কোণায় বসে   শুকনো হাসি হাসে, ওষুধ পত্তর ক্যামনে কিনে শ্বাস কষ্টে কাশে। ছেলেকে চুপি ডেকে বলে   "বাবা, ওষুধ শেষ,   প্রেশারখানা বাড়ছে বড়   দে না টাকা লেশ।" ছেলে বলে, "আহা বাবা   এখন বড্ড কাজ,   পার্টি মিটুক, হাতে টাকা   একদমই নেই আজ!" দাদু ভাবে ত্রিশ হাজার   উড়ল কেকে জলে,   আমার ওষুধ পাঁচশো টাকা   জুটল না তা বলে? কানাঘুষো করে লোকে "দাদু কী কষ্ট পেলে,   নিজে নাখেয়ে কর্ম করে  মানুষ করল ছেলে!" "কোট-প্যান্ট পরে এখন ...

রসময় দাদু ও বিধু মোড়ল

রসময় দাদু বাজার সেরে   ফিরছিলেন ধীরে,   হঠাৎ দেখেন পথের মাঝে   জটলা ভারি ভিড়ে। কৌতূহলে এগিয়ে গিয়ে   উঁকি মারেন দাদু,   লাইন দিয়ে দাঁড়িয়ে আছে   বখাটে সব যাদু। একটি ছোকরা ধরে দাদু   শুধায়, "কীসের লাইন?   কীসের লাগি সবাই মিলে   করছ এমন ফাইন?" ছেলেটা কয়, "ও দাদু শোনো,   খবর আছে ভারি,   সুন্দরী এক যুবতী নাকি   এসেছে বাড়ি ছাড়ি। "সবাই মিলে দেখতে তারে   দাঁড়িয়ে আছি সুখে,   একটু যদি কথা বলি   টিপ্পনী কাটি মুখে!" দাদুর রাগে গা জ্বলে যায়   চোখ কপালে তুলে,   হঠাৎ দেখেন লাইনের শেষে   মোড়ল বিধু দুলে। গ্রামের মোড়ল, সাদা দাড়ি,   বয়স সত্তর পার,   সেও দাঁড়িয়ে জিভ লকলক   লজ্জা নেই তো আর! দাদু বলেন, "ও বিধু ভাই,   এ তোমার কেমন কাজ?   মাথার চুলে পাক ধরেছে   নেই কি কোন লাজ?" বিধু মোড়ল দাঁত কেলিয়ে   বলেন হেসে হেসে,   "বুড়ো হয়েছি তাতে কী ভাই   ...

মায়ের পাত

ছোটবেলায় মাছের ঝোল হলে মা সবসময় মাছের পেটিটা আমার পাতে তুলে দিতেন।  "নে বাবা, তুই খা। ব্রেন ভালো হবে।"  নিজে নিতেন কাঁটা ভরা লেজের টুকরোটা, নয়তো শুধু ঝোলটুকু দিয়ে দুটো ভাত মেখে নিতেন। কোনোদিন জিজ্ঞেস করলে বলতেন, "আমার আজ মাছ খেতে ইচ্ছে করছে না রে। সবজি দিয়েই পেট ভরে গেছে।"  আমি ভাবতাম, মায়ের বোধহয় সত্যিই মাছ পছন্দ না। পেটি, গাদা — এসব খেতে ভালোবাসেন না। বাবা বাজারে গেলে কতকিছু কিনে খাওয়াতেন, অথচ নিজে খেতেন না। আজ বুঝতে পারছি, প্রত্যেক মাবাবাই বোধহয় এরকম হয়। বাবা চলে গেলেন অনেক আগেই।  মা তখনও একই রকম। মুরগির রানটা, দুধের সরটা, পায়েসের বাটির তলার ঘনটুকু — সব আমার। মা খেতেন পোড়া রুটি, একটু আলুভাজি। বলতেন, "বুড়ো বয়সে অত ভালোমন্দ সয় না।" তারপর একদিন মা-ও চলে গেলেন। ঘরটা ফাঁকা। গতকাল অফিস থেকে ফিরে বউ ইলিশ মাছ রেঁধেছে। পেটির দুটো বড় টুকরো পাতে দিল। আমার ছ বছরের মেয়ে টুম্পা লাফিয়ে উঠল, "বাবা, মাছে কি কাটা আছে?পেটি আমি খেতে পারবো?" "হ্যাঁ অবশ্যই পারবে।"আমি ইলিশ মাছের পেটি টা থেকে একটু কাটা বেছে ওর পাতে দিলাম। ও খেয়ে যতটুকু খুশি হলো...

সৃজনের জলচ্ছবি

 তারিখ- ১৩/১২/২০২৫ ফুল যেমন সুবাস ছড়ায়  মনে জাগায় ছন্দ, বইমেলা আসলেই পাই  নতুন বইয়ের গন্ধ। নতুন কাগজে নতুন রসায়নে  স্বতন্ত্র মিষ্টি ঘ্রাণ, নতুন বইয়ের গন্ধ নিতে  আকুল পাঠক প্রাণ। বিশ্ব জুড়ে নতুন বইয়ের  প্রকাশের নেই শেষ, বাংলা ভাষা সমৃদ্ধ আজিকে  বাসে ভালো সকল দেশ। পাল্লা দিয়ে প্রকাশের পথে  "সৃজনের জলচ্ছবি", লিখছেন অপূর্ব এ কাব্যগ্রন্থে নামী দামী সব কবি। উত্তম দত্তের পরিচালনায় প্রকাশ পাবে সে বই, চার জানুয়ারি যাবো সেথায়  অপেক্ষাতে চেয়ে রই।

ইসলামের বিধান

 তারিখ ১২/০৩/২০২৬ আসলো ফিরে রমজান আবার  এগারো মাস পরে, সিয়াম সাধনায় মত্ত মোমিন  প্রতি ঘরে ঘরে। এই মাসেতে কোরান নাজিল  শ্রেষ্ঠ খোদার দান, সাম্য শান্তি সম অধিকার  ইসলামের বিধান। রোজার মাঝে লুকিয়ে আছে  সহমর্মিতার শিক্ষা, আর্তজনে খাবার দাও  এটাই হলো দীক্ষা। তাইতো এলো জাকাত ফিতরা  ধনীর ধনের 'পরে , হিসেব মতো আদায় হলে  খুশিতে মন ভরে। তারাবি রোজা সেহরি ইফতার  আত্মশুদ্ধির কাল,  শান্তির তরে ভাঙ্গে ইসলাম  অহঙ্কারের দেয়াল। ত্যাগ তিতিক্ষায় জীবন গড়ি  করি ইবাদাত, জাকাত ফিতরা আদায় করি পাইতে নাজাত। এসো মোমিন রাসুলের পথ  শক্ত করে ধরি, কোরআন বিধি পালন করি  খোদার নামটি স্মরি।

মরি আমি ত্রাসে

 অস্ত যাবে ভবের সূর্য  সাঙ্গ হবে খেলা, পশ্চিমেতে তাকিয়ে দেখি নেই বেশি আর বেলা। ঘোর অন্ধকার কবর দেশে  যেতেই হবে ভাই, শূন্য হাতে ক্যামনে যাবো ভাবছি বসে তাই। আমলনামা শূন্য আমার  নেই যে কিছু জমা, না চিনলাম স্রষ্টা কভু  ক্যামনে পাবো ক্ষমা। আপন যারা বসবে যখন  আমার লাশের পাশে, দোয়া দরুদ পড়বে কি কেউ  মরি আমি ত্রাসে। করলাম না যে সৃষ্টির সেবা  রইলাম স্রষ্টা ভুলে, তাঁহার বাণী শুনাবে কি কেউ  আমার কর্ণ মূলে।

সাফল্য

 জীবন মানেই ভাঙা গড়া  উথাল পাথাল ঢেউ, কখন কোথায় ঠেকবে তরী জানেনা তা কেউ। সাহস নিয়ে এগোয় যারা  কর্ম নিয়ে লড়ে,, লক্ষ্যে শুধু তারাই পৌঁছায়  সুখের জীবন গড়ে। দুঃখের মাঝে সুখের বাসা আঁধার মাঝে আলো, তারই মাঝে সবার চলা  তাতেই মন্দ ভালো। কঠিন লড়াই জীবন মাঝে  কেউ জিতে কেউ হারে, মন মাঝি টা ভেঙে গেলে  দোষটা দিবে কারে? শক্ত হাতে হাল টা ধরো সময় কালে উঠে, সাফল্য টা আসবে তখন  নিজের হাতের মুঠে।

কাতর স্বরে

 চৌদ্দই সাবান এলো ফিরে  পূণ্যময় এক রাত, নামাজ পড় রোজা রাখ খুঁজো মাগফিরাত। স্রষ্টা জানি ভাগ্য লিখেন  পূণ্যময় এ রাতে, পূণ্যের ভাণ্ডার শূন্য আমার  ডাকছি খালি হাতে। যেমন কর্ম তেমন ফল  স্রষ্টার বিধান খাঁটি, পাপ পূণ্যের বিচার করলে  পাবেন পাপের আঁটি।  মোহ মায়ায় মত্ত হয়ে  দিনের পর দিন যায়, তোমার সেবায় আরাধনায়  পাইনি সময় হায়! পাপের বোঝা মাথায় নিয়ে  করছি শির আজ নত, ক্ষমা করো ওহে দয়াল  দাওগো পূণ্য যত। কাতর স্বরে ডাকি প্রভু  আজিকার এ রাতে, আমার নামটা থাকে যেন  পূণ্যবানের সাথে।

ভালোবেসে যাই

 জীবনের মাঝে      দুরাশার সাজে  সকলেই থাকি যে মগন, নিশার স্বপন মাঝে  কত সুখ মনে রাজে জীবনটাই নিশার স্বপন, মানবের কর্ম ধারা     কভুও হয়না সারা আকাশে বাতাসে সদা বাজে, কেউ আসে কেউ যায় স্মৃতিটুকু রেখে যায়   মনো মন্দিরে তাহা রাজে। এই ধরনীর পরে     কী না করে নরে  আপন স্বার্থের তরে, বুঝে না তো তাপ        করে যায় পাপ   করে অনুতাপ পরে। আগামীর দিনে         পথ চিনে চিনে সকলে এগুতে চাই । নবীনে বরণে           প্রবীণে স্মরণে  যেন হে ভুলে না যাই। ভেদাভেদ ঢেকে      হাতে হাত রেখে  দেশটাকে গড়ি ভাই। সকলে সমান ভাবি  এ যে সময়ের দাবি  মানবেরে ভালবেসে যাই।

স্বার্থ শেষে

 স্রষ্টার সৃষ্টি এই ধরাটা তাঁর ধারাতেই চলে, হেরফের তার হয়না কভু  কারো শক্তির বলে। উঁচুনিচু ধনী গরীব  সে তো তারই দান, একে অন্যে হেলা করলে  কাঁদে তাঁহার প্রাণ। অবুঝ মানুষ বোঝে না তাই  বিভেদ মনে রাখে, গরীব দুঃখী দেখলেই মনে  ঘৃণার ছবি আঁকে। ছলচাতুরি ধাপ্পাবাজি  থাকে এদের মাঝে, নিজের স্বার্থে পাশে আসে আপন কেবল সাজে। স্বার্থ শেষে ধোঁকা দিয়ে  তাড়ায় ঘৃণার সনে, আপন হয়েও চেনেনা তখন  অতি আপন জনে।

স্পর্শ

 ফুল কাননে ঘুরতে গিয়ে  মনটা গেল ভরে, ফুলগুলো সব পাপড়ি মেলে  বললো আদর করে, সুগন্ধ আর রূপ দেখে যাও বন্ধু নয়ন ভরে। মৃদু হেসে বললাম আমি  ঐযে তোদের বুকে, অলি আর প্রজাতি  বসছে উড়ে উড়ে, এদের দেখে মন আনন্দে  দেখলাম ঘুরে ঘুরে। এমন সময় একটা পাখি  উড়ে এসে বসে, মন খুশিতে সেই পাখিটা  ফুলের বাগান চষে, আমায় দেখে ভেঙচি কেটে  রসের অঙ্ক কষে। বললাম আমি স্পর্শ তোদের  শান্তি আনে মনে, তোদের খুশি বুঝলাম এসে  অলির শিহরণে, তাইতো বসে কাব্য লিখি  নিশি জাগরণে।

নির্বাচনী হাওয়া

 তারিখ ২৭/০৩/২০২৬ চতুর্দিকে চলছে এখন  নির্বাচনী হাওয়া, আমজনতার ভোটটা পেতে  করছে নেতা ধাওয়া। বাড়ি বাড়ি যাচ্ছে তারা  ভোটটা পাওয়ার আশে, আশ্বাস বাণীর ফুলঝুরি দেয়  'আছি সবার পাশে।' নেতার ভাষা জাগায় আশা আমজনতার মনে, কাকে দেবে ভোট এবার  ভাবছে ক্ষণে ক্ষণে। পাড়ায় পাড়ায় হাট বাজারে চৌমাথার ওই ধারে, মিটিং মিছিল নেতা কর্মীর কে জিতে কে হারে। মিষ্টি কথায় ভুলোনা ভাই  যোগ্য নেতা খুঁজো, বিবেক দিয়ে বিচার করো নিজের দামটা বোঝো। ছোট বড় বৃদ্ধ যুবক  করছে কানাকানি, ভুল করলে পাঁচটি বছর  ঝরবে চোখের পানি। তাইতো বলি ক্ষমতা দাও  যোগ্য হাতে তুলে, জনগণই শক্তির উৎস  গণতন্ত্রের মূলে।

প্রতিদান

 তারিখ -০১/০৪/২০২৬ নদী জল টলমল সদা বহে যায়, নোংরা ময়লা মিশে হয় যে মলিন, প্রতিদান আশা কভু করে না তো ক্ষীণ, জীব বাঁচে সেই জলে পিপাসা মিটায়। মধু তুলতে মৌমাছি কত কষ্ট করে, ফুলে ফুলে মধু খোঁজে চঞ্চল হিয়া, জমা করে সেই মধু মৌচাকে নিয়া, তাহার সে জমা মধু নর ভোগ করে। কত কিছু আছে ভবে স্বার্থহীন হায়, বিনিময়ে কভু তারা কিছুই না চায়। মোমবাতি আলো দিয়ে যায় অনুক্ষণ, দারুণ তাপেতে মোম নিজে গলে যায়, সরিয়ে আঁধার রবি আলোতে হাসায়, চাঁদের জ্যোৎস্না করে মোহিত ভুবন।

জ্ঞানী

 জ্ঞান গম্ভীর মানুষ যারা  অল্প কথাই কয়, পরের কথা অতি সত্বর  ওজন করে লয়। সঠিক পথের নির্দেশনা  এদের কাছেই পাই, প্রতিবাদের ভাষায় জানি  এদের জুড়ি নাই । সহজ সরল জীবন এদের  আসলেই ওরা বীর, ঠাণ্ডা মাথায় কথা বলে  নম্র ভদ্র স্থির , বিবেক বোধে অসৎ কাজে  দেয়না কভু সায়, তাইতো তারা বিশ্বজুড়ে  মান সম্মানটা পায়। জ্ঞানীর সাথে চলাফেরায় জীবনটা হয় সাদা, এদের কথা মেনে চললে  সফল জীবন আধা।

ডাস্টবিন

 ছেঁড়া-ময়লা ফেলার জন্য  আছি আমি ভাই, যার যা আছে ফেলতে পারো  আমার বুকে তাই। তোদের জন্যই আমার সৃষ্টি  সদা পাশেই থাকি, কভু আমি রাগ করি না  ময়লা ধরেই রাখি। যতই ফেলো সইব আমি  ডাস্টবিন আমার নাম, যা ফেলবে তা ধরে রাখবো  এইতো আমার কাম। অস্থানে তে ময়লা ফেলে  নিজেই যারা ময়লা, কয়লা কি আর বুঝতে পারে  আসলেই সে কয়লা। চিনে না যে সবাই আমায় উদাস হয়ে রই, পরিবেশটা নষ্ট করছে  দুঃখ কারে কই। করজোড়ে বলছি এবার  সবার ভালোর তরে, কোন্ স্থানে কি ফেলতে হয় দেখো বিচার করে। আমার কদর জানে শুধু  জ্ঞানী গুণী জন, চেনে না তো তারা আমায়   যারা আজো অজ্ঞান।

প্রকৃতির কান্না

 সে অনেক দিন আগের কথা। বসন্ত এসেছে বনে। শিমুল-পলাশের লাল আগুনে প্রকৃতি মাতোয়ারা।জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে এক বুড়ো বটগাছ। তার ডালে ডালে সংসার পেতেছে শালিক, ময়না, টিয়ে, ঘুঘু, দোয়েল। কেউ ডিমে তা দিচ্ছে, কেউ ঠোঁটে করে খড়কুটো আনছে, কেউ সদ্য ফোটা ছানার মুখে পোকা গুঁজে দিচ্ছে। কিচিরমিচিরে সারা বন মুখরিত। এক দুপুরে হঠাৎ ‘ঠকাস’ শব্দ। বুড়ো বট কেঁপে উঠল। নিচে তাকিয়ে পাখিদের বুক শুকিয়ে গেল। এক কাঠুরে, কাঁধে কুড়াল, গাছের গোড়ায় ঘা মারছে। “ঠকাস! ঠকাস!” প্রতিটি কোপে গাছের ছাল ছিটকে পড়ে, সাথে ছিটকে পড়ে পাখিদের কলিজা। ডিমের ভেতর ছানারা নড়ে ওঠে। মা-পাখিরা ডানা ঝাপটে চিৎকার জুড়ে দেয়—“বাঁচাও, বাঁচাও!” সাহস করে সব পাখি একসাথে নেমে এল কাঠুরের সামনে। শালিকটা ঠোঁট জোড় করে কাঁদল, “হে মানব, ঈশ্বরের দোহাই, এখন গাছটা কেটো না। দেখো আমাদের বাসায় ডিম, ছানা। ওরা উড়তে শেখেনি। গাছ পড়লে ওরা থেঁতলে মরবে।” কাঠুরে হা করে হাসল। “তোদের কথা শুনলে আমার পেট চলবে? এই গাছ বেচলে দু’মাসের চাল আসবে। সর সামনে থেকে।” কুড়াল চলতেই থাকল। বটগাছটাও কুড়ুলের আঘাতে কাঁদতে শুরু করল। এই অবস্থা দেখে তার ছায়ায় বেঁচে থাকা আগাছা ও পার্শ্ববর...

এমন মানুষ কই

 বাড়ি বাড়ি ঘুরছে নেতা  আজ বাদে কাল ভোট, জনাদেশটা পেলেই হবে  সব দুঃখের ছুট। ভোটের মুখে লম্বা ভাষন  প্রতিশ্রুতির ঢেউ, বৈতরণী পার হলে ভাই  পাবে না আর কেউ। স্বার্থের তরে আগের রাতে  করায় ভূরি ভোজ, ভোটের পরে আম জনতার  কেবা রাখে খোঁজ। সমাজ সেবা করবে যে জন এমন মানুষ কই? স্বার্থের তরে নেতা সাজে অবাক হয়ে রই। উন্নয়নের নামে এখন গাইছে প্রেমের গান, ভোট পেরোলে এসি রুমে  হবে তাদের স্থান। প্রতিবাদী যোগ্য নেতা  গণতন্ত্রের মূল, বিবেক দিয়ে খোঁজ এদের  আর করো না ভুল।

খিদে

 অষ্টমীর সন্ধ্যা। ঢাকের তালে মণ্ডপ কাঁপছে। ধূপের গন্ধ, আলোর ঝলক। মণ্ডপের এক কোণে থামের আড়ালে দাঁড়িয়ে পল্টু। বয়স আট-নয়। গায়ে নোংরা, ছেঁড়া গেঞ্জি। পেটে খিদে, চোখে বিস্ময়। পুরুতমশাই আরতি করছেন। ধুনুচি নাচছে, শাঁখ বাজছে। পল্টু একমনে মা প্রতিমার মুখের দিকে তাকিয়ে। পলক পড়ে না। পাশ থেকে কে যেন ফিসফিস করে, “এই ছোঁড়া, ভক্তি দেখাতে আইছস না লুচি-সুজির লোভে?” পল্টু উত্তর দেয় না। ও নিজেও জানে না, সে কেন এসেছে। মা ওকে জন্মের পরেই রেললাইনের ধারে ফেলে গেছে। ‘মা’ কে তো চোখে দেখেনি। মা' ডাকটা ওর কাছে কেবল মণ্ডপের ওই মূর্তিটা। চোখে কাজল, কপালে টিপ, দশ হাতে অস্ত্র। রাগী, আবার মায়াবী। ওর মনে হয়, তার ম' হয়তো এই মায়ের মতো। এই মা ওকে মারবে না। আর প্রসাদ? তিনদিন পেটে ভাত পড়েনি। পুরুতমশাই যখন ‘বলো দুর্গা মাই কি’ বলে লুচি ছোঁড়েন, পল্টুর জিভে জল আসে। আরতি শেষ হলো। সবাই প্রসাদের জন্য হুড়োহুড়ি করছে। পল্টু ভিড় ঠেলে ঢুকতে পারে না, ঢুকার সাহসও করে না। দূর থেকে হাঁ করে তাকিয়ে থাকে।  হঠাৎ পুরুতমশাই ওকে দেখলেন। কাছে ডাকলেন। সবাই ভাবল বকবেন।   তিনি পল্টুর মাথায় হাত রাখলেন। একটা শালপাতায় চারটা লুচি, স...

চোখের আলো

 দশম শ্রেণির বেঞ্চে বসেই রোহন আর সোনালীর চোখাচোখি হয়েছিল। তারপর বইয়ের ফাঁকে চিরকুট, কোচিং ফেরার পথে আধঘণ্টা বেশি হাঁটা। সাত-আট বছরের অপেক্ষা শেষে দুই পরিবার মেনে নিয়ে ধুমধাম করে বিয়ে দিল।  রোহন হলো মেডিসিন স্পেশালিস্ট, সাদা অ্যাপ্রন গায়ে শহরের নামকরা ডাক্তার। সোনালী এম.এ পাশ করেও চাকরির পেছনে ছোটেনি। রোহনের সংসার, বই আর গান নিয়েই তার জগৎ। সুখের কোনো কমতি ছিল না। বিপত্তি শুরু হলো এক বর্ষায়। সোনালীর চোখ জ্বালা করে, জল পড়ে। রোহন স্টেথো নামিয়ে চোখের ড্রপ দিল। “আমি আছি তো, ভয় কী?” সোনালী হাসে। স্বামীর হাতের ওষুধে তার অগাধ বিশ্বাস। দিন যায়, মাস যায়। জ্বালা কমে না। আলো ঝাপসা হয়ে আসে। সোনালীর ভাই রজত, পেশায় উকিল, বোনকে দেখতে এসে সব শুনে রেগে আগুন। “একজন চক্ষু বিশেষজ্ঞ দেখা, সোনালী। তোর স্বামী মেডিসিনের ডাক্তার। মেডিসিন আর চোখ এক জিনিস না।”  কথাটা রোহনের কানে যেতেই সে রেগে গেল। হাসতে হাসতে সে তর্ক জুড়ে দেয়। “আচ্ছা রজত ভাই, আপনার স্ত্রী যদি জমির বিবাদ নিয়ে ফাঁসে, আপনি কি নিজে কেস লড়বেন না অন্য উকিল খুঁজবেন? ডাক্তার হয়ে নিজের বউয়ের চিকিৎসা করব না?” সোনালীও ভাইকে থামায়, “দাদা, উনি নি...

নিঃস্বার্থ দান

 দেয় যে জন উজাড় করে কী পায়?   দানের কথা মনে রেখে কে চায়?   পাকা যে ফল মাটির টানে পড়ে,   শাখা কি আর ফিরে তাকে ধরে? নদী ছোটে সাগর পানে বহে, নোংরা ময়লা সবই সে তো সহে। মেঘ ঢালে জল তৃষ্ণা মেটায় চুপে,   শূন্য হয়ে ভেসে বেড়ায় ধূপে। বাতাস দেয় প্রাণের পরশ সবে, হিসেব খাতা শূন্য থাকে ভবে। সূর্য আলো বিলায় খুশি রোজই, কারোর কাছে ধার কি সে আর খুঁজি। ফুল ফোটে তার গন্ধ বিলায় হেসে,   মধু লুটে অলি যায় কি শেষে?   দিয়ে যে জন খুশি থাকে মনে,   দানের মাঝে জিতে সে জন রণে। তুমিও দাও না চেয়ে দান কিছু,   দেখবে তাতে অমর গানই পিছু।   দেওয়ার সুখ বুকের মাঝে রাখো,   সুখের জীবন এমনি করে আঁকো।

দাদুর দুঃখ

রসের হাঁড়ি ফোকলা দাদু  রসময় তার নাম, এক নামেতে সবাই চেনে  কুমার পাড়ায় ধাম। মাটির কলস দৈ'এর হাঁড়ি  বানায় দাদু বেশ, আজকাল আর কেউ কিনে না  কষ্টের নেই শেষ। ফলের বাগান করে তাই  সংসার সুখ খুঁজে, কুমার দাদুর এই কষ্টটা  কেউ কি কভু বুঝে! কষ্ট করে ফলায় ফসল  আম জাম পেঁপে, উচিত দামে বিক্রি করে  দাঁড়ি পাল্লায় মেপে। বিনি পয়সায় কাউকে দেয় না  অতি কৃপণ বটে, কয়ফলের কস্ বল্লেই দাদু   যায় বেজায় চটে। আসতে যেতে উত্যক্ত করে  ডানপিটে সব ছেলে, লাঠি হাতে ঠেঙ্গায় দাদু হাতের কর্ম ফেলে। রসের হাঁড়ি দাদুর দুঃখ  কেউ দেখে না ঘেঁটে, অর্ধাহারে অনাহারে  যাচ্ছে দাদুর কেটে।

পঁচিশে বৈশাখ

পঁচিশে বৈশাখ প্রভাত হতেই আলোর ঝলক লাগল প্রাণে,   বিশ্বকবি এলে ধরায়   ছন্দে সুরে গানের টানে। তোমার কলম সবাই দেখে   পৌঁছল বাংলা বিশ্ব মাঝে, গীতাঞ্জলির অমর বাণী   আজও মোদের হৃদয়ে 'রাজে। ছড়ায় ছন্দে লিখলে কাব্য  অমর তোমার সকল বুলি,   নোবেল আলো আনলে ঘরে   গর্বে বুকটা উঠল দুলি। ‘আমার সোনার বাংলা’ গেয়ে   জাগাও প্রাণে দেশের মায়া,   ‘জনগণমন’ এক সুরে বাঁধে   কোটি হৃদয়, একই ছায়া। হে রবি, তুমি চির নূতন   আজও আছো সবার মাঝে,   তোমার গানে কান্না হাসি   বাজে নীরব সকল কাজে। জন্মদিনে প্রণাম জানাই   লহো মোদের শ্রদ্ধাঞ্জলি, তোমার সৃষ্টি অয়ন পথে   মুছিয়ে দিক সকল ভুলই। শেষ নাহি যে তোমার লেখা   শেষ নাহি যে তোমার গান,   বাঙালির এই হৃদয় জুড়ে   চিরকালই তোমার স্থান।

সত্যের সিংহাসন

ভূতের রাজ্যে তখন ঘোর অমাবস্যা। নিয়ম নেই, নীতি নেই। যে যাকে পারে শোষণ করে। মামদো ভূত শাঁকচুন্নির পুকুর দখল করে, ব্রহ্মদৈত্য পেত্নীর বটগাছ কেটে নেয়। সবলের অত্যাচারে দুর্বলের হাড়গোড় জর্জরিত। কেউ কারও কথা শোনে না। শ্মশানের কোণে, পোড়ো মন্দিরে গোপনে মিটিং-মিছিল চলে। ফিসফাস, ষড়যন্ত্রের গন্ধ। ভূতরাজ কঙ্কালেশ্বরের কানে খবর গেল। সিংহাসনে বসে তাঁর হাড়ের মুকুটটা নড়ে উঠল। “আমার বিপক্ষে চাল চেলেছে নাকি?” তিনি দূত পাঠিয়ে রাজ্যের সব নেতৃস্থানীয় ভূতকে ডেকে পাঠালেন। রাজসভা থমথমে। কঙ্কালেশ্বর গম্ভীর গলায় ঘোষণা করলেন, “আমি স্থির করেছি, তোমাদের মধ্য থেকে একজনকে রাজ্যের ভার দেব। তার আগে একটা ইন্টারভিউ। যে সত্য কথা বলবে, সিংহাসন তার।” একে একে ডাক পড়ল। প্রথমে এল বড় দলের সর্দার মেছোভূত।   ভূতরাজ শুধালেন, “বলো, আমার শাসন কেমন চলছে? প্রজারা কতটুকু সন্তুষ্ট? আমার দোষ-গুণ কী?” মেছোভূত কেঁপে উঠে হাতজোড় করল, “মহারাজ, আপনার শাসনে কোনো কষ্ট নেই। অভাব নেই। প্রজারা যেন স্বর্গরাজ্যে বাস করছে। আপনি দেবতা!” ভূতরাজের চোখ জ্বলে উঠল। “কারাগারে নাও একে। মিথ্যাবাদী।” এরপর এল স্কন্ধকাটা, এল নিশি, এল বেঁটে বামুন ভূত। সবা...

কর্ম

সামান্য একটু লবণ যেমন  নেই তো রঙের বাহার,   সবকিছুতেই মিশে থাকে  সুস্বাদু হয় আহার। কেউ ভাবে না ইহার কথা  কেউ করে না গান,   তরকারিতে মিশে গেলে   বাড়ে তাহার মান। অনুপস্থিতিটা সবাই বুঝে  লবণ কোথায় খুঁজে, হাহাকার করে তার কারণে  তার অভাবটা বুঝে। এমন জীবন গঠন করো নীরব, নত, ধীর,  কাজের মাঝে মিশে থাকো   গন্ধ ছড়াও বীর। নিঃস্বার্থে কাজ করে যাও নাইবা পেলে মালা,   কর্মই তোমার বলবে কথা   সাজবে জীবন ডালা। এমন জীবন গঠন করো তোমার শূন্যতা বুঝে, কাঁদায় সবায়, বোঝায় সবায়   তোমার অভাব খোঁজে। সভায় তুমি না থাকলেও  চেয়ার ফাঁকা লাগে,   তোমার অভাবে সবাই যেন  থাকে অনুরাগে। বন্ধুর আড্ডা জমে না আর   তোমার হাসি ছাড়া,   তোমার পরামর্শ বিনে   পথ হারায় পাড়া। তাইতো বলি কর্ম করো ঠিক লবণের মতো,   উপস্থিতি টের না পাক   অনুপস্থিতিটায় ক্ষত।

হাসি দিবস

রঙিন ডানার প্রজাপতি  মন খুশিতে নাচে, তাইনা দেখে খোকন সোনা  পেতে চায় যে কাছে। ফুলে ফুলে ঘুরে বেড়ায়  কী সুখ তার মনে, ধরা হতে বিদায় নেবে  চৌদ্দ দিনের ক্ষণে। নেই অভিযোগ নেই হাহাকার  প্রজাপতির মাঝে, আনন্দে তে মাতোয়ারা  সকাল বিকাল সাঁঝে। মানব জীবন বড়ই সুখের  উদাস কেন ভাই, যেমন আছ তেমনি ভালো  তোমার উপর কেউ নাই। কাল কি হবে ভেবোনা আর  হাসিখুশি থেকো, হাসিতে যে আয়ু বাড়ে  সেটা মনে রেখো। প্রজাপতি হও ক্ষণিকের তরে  রঙিন চোখে দেখো, কালকে তুমি বাঁচবে কিনা  সেটা মনে রেখো। নিজে হাস অন্যে হাসাও  দুঃখকে জয় করে, হাসিটুকুই অমর থাকবে  তোমার লয়ের পরে। মুখের হাসি জাগায় আশা  দুঃখী জনের প্রাণে, রোগ ব্যাধি সব দূরে থাকে  এই তো হাসির মানে। ডাক্তার বলে বিজ্ঞান বলে  হাসলে আয়ু বাড়ে, তাইতো বলি আর দেরি নয়  জোরে হাসাও সবারে।  প্রাণ খুলে হাসুক সবাই  এটাই পরম ইচ্ছা, সব বন্ধুদের জানাই এবে হাসি দিবসের শুভেচ্ছা।

মানসম্মানের খাঁচা

কৈলাস শহরের বড় বাবু কালাম সাহেব। অফিসে সবাই জানে—নিষ্ঠাবান, সৎ, মাটির মানুষ। একমাত্র ছেলে শাহেদ। স্কুল মাস্টার। বনেদি ঘর দেখে ধুমধাম করে বিয়ে দিলেন উচ্চশিক্ষিত মেয়ে নায়লার সাথে। ভেবেছিলেন, শিক্ষিত বউ এসে সংসারে আলো জ্বালাবে। বিয়ের ছয় মাস না যেতেই ঘরে অশান্তির আগুন। নায়লা শাশুড়ির রান্নায় নাক সিঁটকায়, শ্বশুরের চা পান খাওয়া নিয়ে খোঁটা দেয়। শাড়ি-সালোয়ার তার ভালো লাগে না। জিন্স-টপ পরে বাজারে ঘোরে। লোকে আড়চোখে তাকায়, কালাম সাহেব মাথা নিচু করেন। “এই ছোট শহরে দম বন্ধ লাগে,” নায়লা রোজ শাহেদের কানে বিষ ঢালে। “চলো শহরে যাই। শ্বশুর শাশুড়ির জ্বালাতন আর ভালো লাগে না। শহরে কুঁড়ে ঘর ভাড়া নিয়ে থাকলেও শান্তি পাবো।” মান-সম্মানের ভয়ে কালাম সাহেব নিজেই ছেলেকে ডেকে বলেন, “যা বাবা, অশান্তি ভালো না। আলাদা থাক।” মা আঁচলে চোখ মোছেন, “বাবা শাহেদ, নিজের খেয়াল রাখিস।” শহরের ভাড়া ঘর। শাহেদ স্কুলে যায়, ফিরে এসে বাজার করে, রাঁধে। নায়লারও স্কুলে চাকরি হলো। এখন ‘ডিউটি’র নামে সকাল আটটায় বেরোয়, ফেরে সন্ধ্যা ছটায়, কখনো বা রাত নটায়। ফোন ধরলে কেটে দেয়। জিজ্ঞেস করলে বলে, “স্টাফ মিটিং ছিল, কখনো বা বলে বান্ধবীর বাসায় নে...