চোখে স্বপ্ন সাজায়
ছোট মেয়ে নামটি রিয়া বাবা নিখোঁজ কোথায় পায়, কাঁদতে কাঁদতে দিবস যায় কেউ পায়নি খোঁজ নিয়া। দুখী মাতা সংসার চালায় ইটভাটায় কাজে যায়, দেখে বড়ই কষ্ট লাগে পড়ার খরচ ক্যামনে যোগায়। পড়শী শিশুর পড়া দেখে মায়ের চোখে অশ্রু ঝরে, আপন মনে সাহস রেখে জ্বেদ ধরে সে পড়ার তরে। ভাটার কাজে খাবার যোগায় মেয়েকে সে স্কুলে পাঠায়, সদাই চোখে স্বপ্ন সাজায়, প্রকৃতিও পথটি দেখায়। মেয়ে পড়ায় অতি ভালো দূরে গেলো সকল ভয়, মায়ের মন করলো আলো, রিয়া শেষে ডাক্তার হয়।