খুঁজি উত্তরণের পথ

 শিরোনাম: খুঁজি উত্তরণের পথ 

কলমে: হিফজুর রহমান লস্কর 

তারিখ ২০/১২/২০২৫


বন্ধু, সে তো সবার প্রিয় অগাধ ভালোবাসা,

মরুর বুকে বাদল হয়ে মিটায় মনের তৃষা।

ঝড় ঝঞ্ঝায় আঁধার রাতে বিপদ এলে পাশে,

বন্ধুই তো স্বান্তনা দেয় শুধুই ভালোবেসে।

বন্ধু মানে চলার পথে শতেক আলোর দিশা,

পরশে যার দূর হয়ে যায় সকল অমানিশা।

প্রযুক্তি আর ডিজিটাল প্রসারে বিশ্বটা আজ হাঁসে,

অভিন্ন হৃদয় বন্ধুরাও আজ কেউ নেই কারো পাশে।

নেট দুনিয়ায় মা-বাবা ব্যস্ত, ব্যস্ত দিদা দাদু,

ছোট্ট শিশু সেও ব্যস্ত হায়রে নেটের জাদু।

অনলাইনে পরিচয় হয় মেকি বন্ধুর সাথে,

আসল বন্ধু সবাই ভুলে সন্দেহ নেই তাতে।

ব্যস্ততা আর ভুল বোঝাবুঝি নিয়ে যায় বহুদূর,

বন্ধুর তরে বন্ধু কাঁদেনা বাজেনা প্রেমের সুর।

স্বার্থের তরে আসল বন্ধু হয়না কখনো অন্ধ,

কর্ম ব্যস্ততায় নিজেকে হারায় যোগাযোগ হয় বন্ধ।

তাইতো বলি ভুল বোঝনা হয়োনা কখনো ক্ষুন্ন,

নেটের প্রভাবে ব্যস্ততার কারণে বন্ধুত্ব আজ বিপন্ন।

আসল বন্ধুত্ব টিকিয়ে রাখতে খুঁজি উত্তরণের পথ,

সময়ের সাথে আপোষ করে বিনিময় করি মত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়