সবার চাই টাকা
শিরোনাম: সবার চাই টাকা
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ ২৫/০৮/২০২৫
টাকা ছাড়া যায়না বাঁচা
সবার চাই টাকা,
টাকার তরে ধনী গরীব
সবার পকেট ফাঁকা।
সবাই ছুটে টাকার পিছে
এ যেন এক নেশা,
টাকার লোভে কত মানুষ
করে বাজে পেশা।
টাকায় যদিও সব কেনা যায়
যায়না বিশ্বাস কেনা,
বাকি থাকে প্রেম ভালোবাসা
মনুষ্যত্বের দেনা।
টাকার নেশায় ভুলে মানুষ
নিত্য আপনজন,
ভাবনাটা হয়না তাহার
আয়ু কতক্ষণ?
দিবানিশি কষ্ট করে
টাকার পাহাড় গড়ে,
ভুলে যায় সেই টাকাটাই
রইবে ঘরে পড়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন