পোস্টগুলি

মে, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এ কেমন ধ্বংসলীলা

রচনা: হিফজুর রহমান লস্কর তারিখ-২৫/০৫/২০২২ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি            মুষলধারে বৃষ্টি                       ডুবছে হাট ঘাট। এক নাগাড়ে বৃষ্টি           বিরূপ যেন সৃষ্টি                     ডুবছে দোকান পাট। অকাল বন্যার ফল         সব গেল রসাতল                 কৃষকের উপায় যে নাই। ফুলিয়া ফাঁপিয়া জল      জনজীবন হয় যে অচল                নেই কোথা দাঁড়াবার ঠাঁই। ভুমি ধ্বস নামলো বলে     রেল লাইন ডুবল অতলে                       শহর ভাসে জলে। দূর দূরান্ত পথযাত্রী       রাস্তায় বসে কাটায় রাত্রি                     হায় বিধি বলে। ছিন্ন সব যাতায়াত      নে...

ফিরবে কি সে

রচনা:  হিফজুর রহমান লস্কর তারিখ ১৭/০৫/২০২২ যুদ্ধ আবার থামবে একদিন মিটবে সকল দ্বন্দ্ব বিশ্ব আবার ফিরে পাবে পুরাতন সেই ছন্দ। সকল নেতা মিলবে আবার ঘুচবে সকল রেশ হাতে হাতে হাত মিলাবে কাটবে সময় বেশ। যে শিশুটির যুদ্ধা বাবা লড়তে গেল রণে ফিরবে কি সে যুদ্ধ শেষে ভাবছি মনে মনে। নব বধূর স্বামী গেল বীর বাহাদুর বেশ তার জীবনের অমানিশা কি কাটবে অবশেষ? বৃদ্ধা মাতার যুদ্ধা ছেলে ফিরে আসবে কবে সে অপেক্ষায় পথটি চেয়ে মুখ বুজে সে রবে। যুদ্ধোত্তর সে আনন্দটার নেই কোন মোর খেদ এদের সেই অপেক্ষাটা করে অন্তর ভেদ।

কবিগুরু স্মরণে

রচনা: হিফজুর রহমান লস্কর তারিখ-০৮/০৫/২০২২ ভাবনার আকাশে বাতাসে খুঁজে ফিরি তোমারে  হে বাংলার রবি! তব আলোর ছটায় আলোকিত ভুবন মুগ্ধ সকল কবি। পরাধীন ভারতের মুক্তিকামী নেতা জানতে পারি তব লেখনীতে দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে তুমি কলম ছেড়ে নেমেছিলে রাজপথে। বৃটিশ বিভাজন ও দমন নীতিতে বুঝতে পেরেছিলে স্বাধীনতা বহুদূর তাইতো তব গান তব সঙ্গীতে সদাই ফুটেছিল একতার সুর। হে মানব দরদী কবি! 'মানব সেবাই ঈশ্বর সেবা' তুমি করেছিলে অনুভব তাইতো ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার ছিল লেখনী তব। নাইট উপাধি পরিত্যাগ করে তুমি দেখায়েছ মহানুভবতা। তোমার গরবে গর্বিত মোরা আজও পেয়েছি যে স্বাধীনতা। বাংলার সাহিত্যাকাশে তুমি বিশ্বের বিস্ময় তাইতো তুমি করতে পেরেছ বিশ্ব নন্দিত নোবেল জয়। তোমার স্মরণে প্রদীপ জ্বালিয়ে খুঁজে ফিরি বার বার নিয়ে মনুষ্যত্বের প্রদীপ হাতে ফিরে এসো আরবার। শতবর্ষ পরে তব জন্মদিনে স্মরণ করি বাঙালির গর্ব তুমি তোমার জন্য ধন্য আমরা ধন্য ভারত পুণ্য ভূমি।

সমতার নিশান

 হিফজুর রহমান লস্কর তারিখ-০১/০৫/২০২২ সিয়াম সাধনার মাসের পর উঠবে নতুন চাঁদ রাত পোহালেই ঈদের খুশি মিলবে কাঁধে কাঁধ। ফিতরা জাকাত আদায় করবো যাদের অনেক আছে অনাহারে কেউ রবেনা ডাকবো তাদের কাছে। উঁচু নীচু নেই ভেদাভেদ এইতো মোদের শান ধনী গরীব সবাই সমান ইসলামের বিধান। খোকা খুকি ঘুরতে যাবে নতুন জামা পরে জাকাত ফিতরা আদায় হলে সবার মনটা ভরে। ঈদগাহে তে যাবে সবাই সব ভেদাভেদ ভুলি থাকবেনাকো হিংসা বিদ্বেষ করবে কোলাকুলি। এক জায়গাতে মিলবে সবাই খুশি হবে প্রাণ এক কাতারে নামাজ আদায় সমতার নিশান। নামাজ শেষে বিশ্ব মুসলিম উঠাবে দুই হাত বিশ্ব শান্তির তরে সবাই করবে মোনাজাত।