প্রাণীহত্যা মহাপাপ
সে অনেক আগের কথা। এক গ্রামে এক সাধু বাস করতেন। তিনি অত্যন্ত সহজ সরল ও ধার্মিক ছিলেন। পাশের মাঠে কৃষি কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। একদিন সেই সাধু তার কৃষি মাঠে শস্য বপন করেন এবং ঘুঘু পাখির উপদ্রব থেকে রক্ষা করার জন্য শস্যের উপর জাল ফেলে রেখেছিলেন। পরদিন ঘুঘু পাখির দল সেখানে শস্য খাওয়ার জন্য যায় কিন্তু মাঠে জাল ফেলে রাখায় তারা কতক্ষন হাঁটাহাঁটি করে চলে যাচ্ছিল এমন সময় একটা বাজপাখি তাদের ধরার জন্য ধাওয়া করে এবং জালে এসে ফেঁসে যায়। তার নখ লম্বা এবং ধারালো থাকায় যতই সে ছোটার জন্য ছটফট করে ততই আরো বেশি ফাঁসতে থাকে। এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে রইল। সেদিন সন্ধ্যার পর একটি শেয়াল সেদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ পাখিটি তার নজরে পড়ে। সে দ্রুত এগিয়ে গিয়ে খাওয়ার জন্য ধরে কিন্তু বিধি বাম। বাজপাখিটাকে জাল থেকে ছুটাতে গিয়ে শেয়াল নিজে ঐ জালে ফেঁসে যায়। সেদিন রাতে খুব ঝড়বৃষ্টি হওয়ায় শেয়ালও মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়। পরদিন সকালে সেই সাধু সেখানে এসে এদেরকে দেখতে পান। সাধুকে দেখে শেয়াল প্রথমে কাকুতি মিনতি করে বলল,' হে মহামান্য, আমি এদিক দিয়ে যাওয়ার সময় ঐ বাজ...