ভুলবো কেমনে করে

 

তোমায় দেখে হারিয়ে গেলাম 

ওগো রূপ সাগরের রাণী,

এমন রূপটি কোথায় পেলে 

কেমন তোমার মুখের বাণী।


কোথা থেকে এলে তুমি 

কোনবা রূপের সাগর চুমি,

এমন রূপটি দেখে আমার 

হারিয়ে গেলো পায়ের ভুমি।


রাতদুপুরে স্বপ্ন দেখি 

আছি দুজন পাশাপাশি,

ম্লান হবে না কভু জানি 

তোমার ওই মুখের হাসি।


যদি বলি ভালোবাসি 

সেকথা কি অন্যায় হবে?

সাহস করে বলছি তোমায় 

আজীবন মোর পাশে রবে।


সত্যি বলছি জীবন যৌবন 

সবই নিয়েছো হরে, 

এখন বলো তোমায় আমি 

'ভুলবো কেমন করে ?'

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়