পোস্টগুলি

মার্চ, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইসলামী সংগীত (৩)

নীল আকাশে চাঁদ উঠেছে এলো খুশির ঈদ  হাসিখুশিতে মিলবো সবাই ইসলামের তাগিদ।।২ আমির গরীব নেই ভেদাভেদ আলকোরানের বাণী, সবাই মিলে পালন করি সেই সে পথ খানি।। খোদার আদেশ পালন করে করব খুশির ঈদ, হাসিখুশিতে ভরিয়ে দেব ইসলামী তাগিদ।। এলো খুশির ঈদ। হাসি খুশিতে ---------------------------------------।। এলো খুশির ঈদ।। নামাজ রোজা এবাদতে মাস হলো গুজরান, জাকাত ফিতরা আদায় করে হবো পূণ্যবান। গরীব দুঃখী সবার ঘরে জ্বালবো আশার আলো, মন থেকে মোরা মুছে ফেলবো যত আঁধার কালো। সাম্য শান্তি আত্মতুষ্টি ইসলামেরি রীত, একের ডাকে সবাই ছুটি নামাজে মসজিদ।। এলো খুশির ঈদ। হাসি খুশিতে মিলবো -------------------------------।। এলো খুশির ঈদ।। নতুন কাপড় শেরোয়ানি পরে সবাই মিলে, সব ভেদাভেদ ভুলে মোরা মিলবো খোলা দিলে  গরীব দুঃখী দুস্ত দুশমন হাত মিলাই হাতে, ঈদের নামাজ পড়বো সবাই সেই সে ঈদগাতে, গলাগলি কুলা কুলি করি সবারে-----  বিশ্ব শান্তির আরজ করি খোদার দরবারে ।। এলো খুশির ঈদ -- হাসি খুশিতে মিলবো ---------------------।। এলো খুশির ঈদ।।

ইসলামী সংগীত (২)

মোমিন তুমি ক্যামনে ঘুমাও সিয়াম সাধনার রাতে, ফেরেশতারা ঘুরছে দেখো নেকী নিয়ে হাতে।।২ বছর ঘুরে আসলো আবার সিয়ামের এই মাস, হেলা করে ডেকো না ভাই নিজের সর্বনাশ। সময় থাকতে সাবধান হও ভুল করোনা যাতে। নেকী নিয়ে হাতে। মোমিন তুমি ক্যামনে --------------------------------।। পাপে তাপে ভরা তোমার জীবন নদীর খাতা, জিকির করে বদলে দাও ঐ আমল নামার পাতা।  দুহাত তুলে একটু কাঁদো নত করে মাথে, খোদা চাইলে রহম করবেন বখশিশ দিবেন সাথে। নেকী নিয়ে হাতে। মোমিন তুমি -----------------------------------------------।। কোরআন পড় তাহাজ্জুদ পড় শবেকদর খুঁজো, স্বল্প আয়ূ আছে তোমার জীবনটাকে বুঝো।। রহমতের ফেরেশতা ঘোরে দেখতে ইবাদতে, পাপ দরিয়ায় ঢালতে রহম কদরের ঐ রাতে।। নেকী নিয়ে হাতে। মোমিন তুমি ক্যামনে ঘুমাও ------------------------।।

খুশির ঈদ

আর একটা দিন রোজার শেষে  উঠবে খুশির চাঁদ, পরবে সবাই নতুন পোশাক  ভাঙবে খুশির বাঁধ। খোদার আদেশ পালন করে  করব খুশির ঈদ, জাকাত ফিতরা আদায় করবো ইসলামী তাগিদ। গরীব দুঃখী সবার ঘরে   জ্বালবো খুশির আলো, মন থেকে মোরা মুছে ফেলবো  যত আঁধার কালো। সাম্য শান্তি আত্মতুষ্টি  ইসলামেরি শান, সব ভেদাভেদ ভুলে মোরা  গাইব খুশির গান। গরীব দুঃখী দুস্ত দুশমন  হাত মিলাই হাতে, ঈদের নামাজ পড়বো সবাই  সেই সে ঈদগাতে। গলাগলি কুলা কুলি  করবো সবাই মিলে, বিশ্ব শান্তির দোওয়া করবো  থাকবো খোলা দিলে।

কবির কলমে

কাব্যের পাতায় বিদ্রোহী হয়ে  শব্দেরা করে কোলাহল, সকল ভাষায় সকল কবিরা উতলা করে ধরণী তল। হত্যায় খচিত ধরণীর ধূলি  কাঁদে যেথা বারবার, কবির কলমে অসহায় ছবি  ভেসে ওঠে সারা সার। লাঞ্ছিত নারী বঞ্চিত শিশু  ছারখার দাবানলে, কবির লেখনী অশান্ত হয়ে  তাদের কথাই বলে। কবিরা সতত কল্পনার মাঝে  সত্য সুন্দর খুঁজে চলে, ব্যথিতের ব্যথা পারে না সহিতে  লিখে যায় প্রতিপলে। কবির লেখনী সবার হৃদয়ে  ফিসফিস করে ভাসে, তাইতো সকলে ভাবনার মাঝে   বেঁচে থাকে অনায়াসে।  কবি ও কবিতা বেঁচে থাক ভবে এইটুকু মনে আশা, বিশ্ব কবিতা দিবসে সকলে জানাই  বুকভরা ভালোবাসা।

কদরের রাত

জাগো হে মুসলিম জাগো  জাগো এই রাতে, যে রাতে নাজেল হয়  কোরআন এ ধরাতে। মাস জুড়ে রমজানের  কর ইবাদাত, সেই সাথে তালাশ কর কদরের রাত। যে রাতে আলোতে ধরা  ঝিলমিল নাচে। সহস্র ফেরেশতা ঘোরে  আনাচে কানাচে। স্রষ্টার আদেশে তাদের  হয় আগমন, পাপী তাপী উদ্ধারিতে করে পূণ্য দান। খুঁজে ফের সেই রাত ওহে পূণ্যবান, সবার নসিব হোক  কদরের দান।

ইসলামী সংগীত

শূন্য হাতে পূণ্য খুঁজি মৌলা তোমার দরবারে, রহমত দিও দয়াল মৌলা- ঘিরবে যখন আঁধারে।।২ মোহ মায়ায় বন্দী হয়ে তোমার পথে চললাম না, কড়ির পিছে ছুটতে ছুটতে পারের কড়ি কিনলাম না। দিনে দিনে দিন ফুরালো ভুলে রইলাম রাব্বানা।। তোমার পথে চললাম না।। শূন্য হাতে পূণ্য খুঁজি ------------------------------------------ ।। ফজর গেল ঘুমের ঘোরে জোহরেও জাগলাম না, আছর গেল হেলা খেলায় মরণ কথা ভাবলাম না।। মাগরিবের ঐ আজান শুনে মনে পড়লো রাব্বানা। তোমার পথে চললাম না। শূন্য হাতে পূণ্য খুঁজি---------------------------------- ।। সারাজীবন পাপ ই কিনলাম পূণ্য কথা জানলাম না, পরপারে ক্যামনে যাবো, ক্যামনে হবে ঠিকানা। সেই ভাবনায় দুহাত তুলে পূণ্য খুঁজি রাব্বানা।। তোমার পথে চললাম না। শূন্য হাতে পূণ্য খুঁজি ------------------------------------------ ।। না করলাম সৃষ্টির সেবা না মানলাম পরোয়ানা, শাফায়েত ক্যামনে পাবো শূন্য হাতে হই ফানা।  তোমার পথে চললাম না। শূন্য হাতে পূণ্য খুঁজি ----------------------------------------- ।।

হোলি

বসন্তে প্রকৃতি মাঝে        প্রীতির সুগন্ধ রাজে                   পাখি কুল করে আকিঞ্চন। রঙে রঙে রাঙা ফুল      হাওয়া তাতে দেয় দোল                    উতলা হয়েছে প্রাণ মন। আনন্দে নাচিছে কলি      আজ যে প্রাণের হোলি                   রঙ মেখে রাঙা করি প্রাণ। দেখ সবে চোখ খুলে         সাদা জলে রঙ গুলে                     হয়ে যাব চির অম্লান। আয় তোরা সহচরী             ভেদাভেদ দূর করি                     রঙে রঙে হোলি খেলে যাই। আয় করি গলাগলি         ভুলে গিয়ে দলাদলি                    আপনার মনকে সাজাই। আয় রেখা মিনা টিনা       খুলে ফেলে হৃদ ...

নারী

রূপে অপরূপ বহুরূপী নারী  সৃষ্টিতে তুমি অনন্যা, তুমিই মাতৃ তুমিই ভগ্নি  কন্যা রূপে আলোর বন্যা। পত্নী রূপে অর্ধাঙ্গিনী সৃষ্টির মূলে তুমি নারী, তোমার জীবন জটিল এ ভুবনে  সে কি ভুলতে পারি? যুগ যুগান্তর সত্যকথা  নারীই স্বপ্ন বোনে, সমাজ সংস্কারে কভুও নারী  ছিলনা ঘরের কোণে। নারীর আবেশে কম্পিত ধরা  সাক্ষী ইতিহাস, তারই সকাশে সফল পুরুষ  ফেলে স্বস্তির নিঃশ্বাস। তবুও কোথাও আঁধার ঘনায়  দেখি নারীর চোখে জল, কোথাও পণ কোথাও ধর্ষণ  কোথাও খেলার ছল। জেগে ওঠো ওগো নারী  আঁধার করিতে দূর, সহায় সম্বল শক্তি ও বল  তোমা মাঝে ভরপুর। শাণিত অস্ত্রে অসুর বধে  ছিনিয়ে নাও অধিকার, সম্ভ্রম বাঁচাতে নারী দিবসে এই হোক তব অঙ্গীকার।