আয়ু যখন শেষ

 

হিংসা বৃত্তি লোভ লালসা 

সদাই বিপথ টানে,

লোভী মানুষ তাইতো ছুটে 

ভোগবিলাসের পানে।


স্বার্থের তরে অন্ধ হয়ে 

টাকার পিছে ছুটে,

মানবতা হারিয়ে তখন 

খায় সে লুটেপুটে।


বাড়ি গাড়ি অধিক ভোজন 

সুখের সীমা নাই,

অল্পদিনেই নানান রোগে 

ঘিরে ফেলে তাই।


জুলুম বাজির টাকার পাহাড় 

হারায় মনের শান্তি,

মৃত্যু মুখে দাঁড়িয়ে তখন 

বুঝে মনের ভ্রান্তি।


পাপের হিসেব দিতে হবে 

বুঝতে পারে বেশ,

নিজের ভুলটা বুঝে তখন 

আয়ু যখন শেষ।


পথে ধন কামিয়ে 

বড়াই করে যারা,

পরম পিতার রোষে পড়ে 

হয় যে সর্বহারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়