দীর্ঘতম সেতু

শিরোনামঃ মিলন সেতু 
রচনা: হিফজুর রহমান লস্কর 
তারিখ -২৮/০১/২০২৫

মনেতে মানুষ স্বপ্ন সাজায় 
সুখের স্বপ্ন আঁকে,
জোড়বে কি কভু ভাঙা হৃদয় 
ভাবনার মাঝে থাকে।

ঘুচিয়ে আঁধার ফুটবে কি আলো
জীবন চলার রথে?
হাজার মনের স্বপ্ন আশা 
পূরণ হওয়ার পথে। 

এপার থেকে ওপার উনিশ কিমি 
মাঝেতে নদীর ঢেউ,
ধুবড়ি ফুলবাড়ী মিলন সেতু 
বিশ্বাস করেনি কেউ!

স্বপ্ন হলেও সত্যিই বটে 
 দেখলাম নিজের চোখে,
 চলছে কাজ জোর কদমে 
সুখের পরশ মেখে।

পনেরো মিনিটে যাবে ছয় ঘণ্টার পথ
বাঁচবে সময় বেশ,
হচ্ছে ভারতের দীর্ঘতম সেতু 
কাটছে দুঃখের রেশ।

যোগাযোগ ক্ষেত্রে বহির্বিশ্বে 
বাড়লো দেশের মান,
ইতিহাসের পাতায় প্রথম দশে 
এশিয়াতে পাবে স্থান।

লোহা কংক্রিটের নির্মিত সেতু
দাঁড়িয়ে থাকবে ঠায়,
লঞ্চ ও নৌকার যাতায়াত দৃশ্য 
থাকবে স্মৃতির পাতায়।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়