দাও ফিরে সে উদ্যান
হিফজুর রহমান লস্কর প্রকৃতির কোলে শৈশব খেলে যেন মুক্ত বিহঙ্গ। কতনা সাধন মানেনা বাঁধন দিনভর শুধু রঙ্গ। মনে খোলা মাঠ ছেড়ে যায় পাঠ দুরন্ত দূর্বার শৈশব। দিনভর খেলা সাথী আছে মেলা নেই কোন অনুভব। ধূলো কাঁদা মাটি তাই যেন খাঁটি সাধের সে খেলাঘর। করে লুটোপুটি ছেলেমেয়ে জুটি খেলে যায় বরাবর। যত সব ঝগড়াঝাঁটি নিমেষেই হতো মাটি ছিলনা হিংসা বিদ্বেষ। কাজেরও নেই তাড়া...