জানতেন যদি আগে
যার কারণে এই পৃথিবী
সৃষ্টি করলেন প্রভু,
তারাই আবার ধ্বংস করবে
ভাবেননি তো কভু।
মারামারি হানাহানি
চলছে বিশ্ব জুড়ে,
এসব দেখে সৃষ্টিকর্তা
লজ্জায় মরেন পুড়ে।
সবুজ সুন্দর এই পৃথিবী
সুন্দর রাখার তরে,
মানুষকেই শ্রেষ্ঠ রূপে
দিলেন ধরার 'পরে।
সৃষ্টি করলেন শ্রেষ্ঠ রূপে
হায়রে মানব জাতি,
লোভ লালসা হিংসায় কেন
থাকে আঁচল পাতি।
শ্রেষ্ঠ মানব দানব হবে
জানতেন যদি আগে,
পশুকেই শ্রেষ্ঠ করতেন
সোনার কুসুম বাগে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন