পোস্টগুলি

জুন, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মা-বাবা

মা-বাবা হিফজুর রহমান লস্কর তারিখ-২০/০৬/২০২১ যারা তোমায় করত জ্বালাতন সকাল বিকাল রাতে তাদের কথা ভুলে গেলে সফলতার প্রাতে। যার শাসনে অতিষ্ট হয়ে উঠতে ভোর রাতে তার কথা কি মনে পড়ে তোমার সুখের সাথে? ভেবেছো কভু কেন ছিল এই যে জ্বালাতন পৌঁছে গেছ আজকে তুমি কতো উচ্চাসন। তোমার জীবন গড়তে গিয়ে রাত জেগেছেন যারা জীবনে চলার চরম গতির পরম বন্ধু তারা। দুঃখ কষ্ট দিয়ে তোমায়  সুখী করলো যারা তাদের দুঃখ থেকেই গেল তারাই হলো হারা। বসলে খেতে তোমার পাতে দিত ভালো খাবার তখন হতে দিনে রাতে একটিই ছিল চাওয়ার। ছেলেটি আমার মানুষ হোক সে যে আশার আলো তুমি প্রতিষ্ঠিত হয়েছো আজ তাদের জীবন কালো। তাইতো বলি সময় থাকতে এমন অভ্যাস গড়ো মা-বাবাই অমূল্য ধন তাদের সেবা করো।

ভালোবাসা দিয়ে

ভালোবাসা দিয়ে হিফজুর রহমান লস্কর তারিখ-১৯/০৬/২০২১ যখনই যেখানে শত্রুতা আসে জয় কর মিত্রতা দিয়ে শত্রুরে কভু শত্রু ভেবোনা বরণ করে নাও ভালোবাসা দিয়ে। যত মহাপুরুষ সবার একই বাণী হিংসা পোষোণা মনে আঘাতের জবাব প্রত্যাঘাতে নয় মিত্রতা কর শত্রুর সনে। আমাদের নবী করুণার ছবি দেখিয়ে গিয়েছেন আজীবন কত শত্রু আঘাতিতে তাঁরে  করিল জীবন পণ। বেদূঈন বৃদ্ধা পথে দিল কাঁটা নবীকে মারার তরে নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে সে ইসলাম কবুল করে। আবুজেহেল খুঁড়িল গর্ত নবীকে মারার তরে নিজে গিয়ে পড়ে সেই গর্তে উদ্ধারিলেন নবী পরে। আজীবন যিনি ভালোবাসা দিয়ে করেছেন শত্রু জয় তাঁরই উম্মত হয়ে মোরা কেন রাখি মনে ভয়? নবীর শিক্ষা করোনা হিংসা মানুষকে আপন করো ভুলে গিয়ে পথ হারায়োনা মনোরথ খোদাকে স্মরণ করো।

আপন পর

আপন পর হিফজুর রহমান লস্কর তারিখ-১৫/০৬/২০২১ দেহের ভেতর আছে যে সব দেহের কারিগর অহ রহ দ্বন্দ করে চেনো আপন পর এ জগতে আছে শুধু ভাঙ্গা গড়ার খেলা আপন পর চিনতে চিনতে কেটে গেল বেলা। আপন হয়ে আসে কেউ অজানা এক প্রাতে ভালো মন্দ বুঝতে বুঝতে হারিয়ে যায় রাতে। কেউবা আবার স্থায়ী হয়ে মন মন্দিরে থাকে তাকে নিয়ে স্বপ্ন সাজাই মনের মাঝে রেখে। হঠাৎ কভু ঝড় উঠে যায় মনের গহীন কোনে দেখি সে যে সিঁদ কাটছে অতি সঙ্গোপনে। জীবনটাই বুঝলাম এবে জটিল এক খেলা আপন পর চিনতে চিনতে কেটে গেল বেলা। কি জানি কোন ক্ষনে আবার আসবে মরণ ভেলা আপন পর চিনতে চিনতে কেটে গেল বেলা।

হারানো ব্যথা

হারানো ব্যথা রচনা: হিফজুর রহমান লস্কর তারিখ- ১৫/০৬/২০২১ কুলু কুলু জলোচ্ছ্বাসে দিনমণির রঙিন আভায় কী অপরূপ রূপ ভাসে সূর্যাস্তের ধূসর সন্ধ্যায়। মনে পড়ে প্রিয়ারে মোর এই নির্জন নিঝুম সন্ধ্যায় দেখা হত এই ঘাটে প্রতিদিন গোধূলি বেলায়। কী সর্বনাশা ঝড় এলো প্রিয়াকে যে নিয়ে গেল খুঁজিতে আসিনু তাই রোজ এ অবেলায়। জলোচ্ছ্বাসে সমুদ্রের বুকে ভেসে চলে খড়কুটো যথা তেমনি ভাসিছে মোর বুকে প্রিয়ার হারানো ব্যথা। পাখীটিও রোজই দেখি এই ঘাটে এই সময় ভাবি সেও খুঁজিছে কাহারে। হয়তো বড় অসহায়। রোজই তো উড়ে আসে নির্জন এই ঠিকানায়। জানি সেও খুঁজিছে প্রিয়ারে সূর্যাস্তের নীল সীমানায়। সমুদ্রের জলোচ্ছ্বাস প্রাণের স্পন্দন বুকে যেন বিষাদের ছাপ মনে হয় ডেকে বলি,আয় ভাই দু'হে মিলে করি অনুতাপ।

লক্ষ্য নিয়ে জাগো

লক্ষ্য নিয়ে জাগো রচনা: হিফজুর রহমান লস্কর তারিখ-১৫/০৬/২০২১ সফল হওনি জীবনে তাই দুঃখ মনে রাখো? সফল হওয়ার স্বপ্ন দেখ আত্মা নিয়ে জাগো। সাফল্য নিয়ে উল্লাস করে সকল মানুষ আগে কিভাবে এল সফলতা তা নিয়ে কেউ ভাবে? পৃথিবীটা বড়ই স্বার্থপর শুধুই সফলতা খুঁজে বিফল হওয়া শুনলেই দেখ চোখে দুটি বুজে। সফল যদি হতে চাও লক্ষ্য নিয়ে জাগো চেষ্টা করে বিফল হলে আবার করে দেখ। বার বার বিফল হলেও নিরাশ হয়ো না দশহাজার বারের চেষ্টায় দেখ লাইটটি জ্বললো না? টমাস আলভা এডিসন কে একটু দেখো না পড়াশুনায় গাধা বলে স্কুল পড়া হল না। তাই বলে কি এডিসন বিফল জীবনে? পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক জানে সর্বজনে। তাইতো বলি বিফল হলেও চালিয়ে যেতে থাকো সফলতা অবশ্যই আসবে আত্মবিশ্বাস রাখো।

কেউ ভাবেনা ভবে

কেউ ভাবেনা ভবে হিফজুর রহমান লস্কর তারিখ- ১৩/০৬/২০২১ কাঠবিড়ালি লিচুর ডালে লিচু খেতে যায় দুষ্ট ছেলে দৌড়ে এসে ঢিল মারে তার গায়। দিশেহারা কাঠবিড়ালি মাটিতে নেমে যায় একটু দূরে গিয়েই সে বসে পড়ে তায়। দুষ্ট ছেলের ঢিলে তার গা ছমছম করে খট্ খটাখট্ চিৎকার করে বলছে ছেলের তরে গাছপালা সব আবাদ করছো তোমরা মানুষ সবে বন্যপ্রাণী ক্যামনে বাঁচে কেউ ভাবেনা ভবে। প্রকৃতির দানে সম অধিকার সকল প্রাণীর ভাই বাহুবলে তোমরা ই খাবে মোদের কি ভাগ নাই? গাছের ফল গাছ ধরেছে সবার দাবি সমান তোমরা খাবে আমরা পাবোনা এযে প্রকৃতির অপমান।

করোনার ত্রাসে (পর্ব-৮)

করোনার ত্রাসে (পর্ব-৮) হিফজুর রহমান লস্কর তারিখ- ০৬/০৬/২০২১ যতই দিন যাচ্ছে            রোগটা তো বেড়ে যাচ্ছে                শেষ হওয়ার নেই কোন আশা। বিশ্ব জুড়ে গবেষণা                সর্বধর্ম প্রার্থনা                  তবুও কেন পাইনা ভরসা। লকডাউনে ঘরে বসে            দুশ্চিন্তা মাথায় আসে                  মানব মনে চলিছে তুফান। সর্বত্রই জ্বরের হাওয়া      ভাইরাস টা করছে ধাওয়া                        কেমনে পাবে পরিত্রাণ। রোজই তো খবর ভাসছে     করোনায় রোগী মরছে                              মরছে দারুন ত্রাসে। ভয়ে ভয়ে টেস্ট করে               যদি রোগ ধরা পড়ে   ...

কাঁদিছে ভুবন

  কাঁদিছে ভুবন  হিফজুর রহমান লস্কর তারিখ- ০৬/০৬/২০২১ অনাবৃষ্টি রোদ্দুরে জলছে যে দেশটা কৃষকেরা ভেবে মরে কি হবে ফলটা। বৃষ্টির নেই দেখা বরষা যে যায় রুষ্ট প্রকৃতি যেন ভেবে মরি হায়। গ্রীষ্মের দাবদাহে ফাঁকা দেখ হাট গাছপালা তরুলতা শুকিয়ে যে কাঠ। প্রখর তাপের মাঝে বাতাস না বহে কেমনে সহিবে পশু মুখ বুজে রহে। কি আকাল কি মড়ক শুধু বসে ভাবে ফসল তো ফলবেনা কি করে যে খাবে। পাপে তাপে ভরে গেছে মানুষের মন বিধাতাও বাম তাই করেনা যতন। কেন বিধি বাম হেন নেই পরম্পরা অনল সমান পুড়ে জ্যৈষ্ঠের খরা। চারিদিকে তাপ দাহ বাতাস না বহে বিদ্যুৎ ও নেই গৃহে কেমনে তা সহে। এমন গরম কভু পড়েনি তো আগে গরমে বসন ভিজে ঘুম থেকে জাগে। খরা জরা এক হয়ে নাকাল জীবন রক্ষা কর হে ঈশ্বর কাঁদিছে ভুবন।

বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস রচনা: হিফজুর রহমান লস্কর তারিখ- ০৫/০৬/২০২২ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করছো বেশ এ দিবসের ভাবনা যেন এদিন না হয় শেষ। গাছপালা যে আবাদ করছো তোমারা মানব জাতি ভুলে যেওনা বাঁচার তরে গাছই জীবন সাথী। গাছপালা কাটার ফলে হচ্ছে বায়ু দূষণ যে বায়ুটি বাঁচার তরে তোমার প্রয়োজন। বায়ু দূষণ শব্দ দূষণ এই যে প্রদূষণ গাছপালা ই করে থাকে ভারসাম্য রক্ষণ। নির্বিচারে বৃক্ষ কেটে বসতবাড়ি কর অক্সিজেন সঙ্কটে তাই তোমরাই তো মর। যেখানে সেখানে ফেলোনা ভাই আবর্জনার স্তূপ এসব করে নিজের পায়ে মারছো তুমি কূপ। যানবাহন আর কলকারখানা বায়ু দূষণের কারণ যত পারো কমাও এটা রুখতে প্রদূষণ। প্রকৃতি আজ বড়ই ক্ষ্যাপা মানব জাতির পরে তাইতো হচ্ছে নানা দূর্যোগ শুধরানোর ই তরে। একটি গাছ কাটতে হলে তিনটি গাছ লাগাও প্রকৃতির এই ভারসাম্য টা রাখতে বিবেক জাগাও। পরের প্রজন্ম বাঁচার তরে এটাই হল পথ বৃক্ষ রোপন করবো সবাই এই দিবসের শপথ।