শুভ বিজয়ার শুভেচ্ছা

 

শিরোনাম: শুভ বিজয়ার শুভেচ্ছা 

রচনা: হিফজুর রহমান লস্কর 

তারিখ ০২/১০/২০২৫


বর্ষ শেষে আসেন উমা 

হাজার ভক্তের ভীড়ে,

বইয়ে থাকে আনন্দ ধারা 

সব মানুষের নীড়ে।


আগমনটা সদাই সুখের 

বিদায় বিষাদ ভরা,

স্বল্প দিনের সাহচর্যে 

খুশিতে মন হরা।


কৈলাস নিবাসী দশভূজা ধারী

যাবেন ফিরে কৈলাসে,

ভক্তিভরে স্বামীর সেবায় 

থাকবেন স্বামীর পাশে।


উড়িয়ে যাবেন বিজয় কেতন 

ঝরবে আশীষ ধারা,

শুভ বিজয়ার এই শুভদিনে

ভক্ত বাঁধন হারা।


সকল ভক্তের মাঝে আজি 

বাজুক প্রেমের সুর,

রেষারেষি হিংসা বিদ্বেষ 

চিরতরে হোক দূর।


বইতে থাকুক আনন্দ ধারা 

এটাই পরম ইচ্ছা,

সুদৃঢ় হোক প্রীতির বন্ধন 

জানাই সকলে শুভেচ্ছা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়