সঠিক কাজে সুখের ধারা
জীবন রথে চলার পথে
শতেক বাধা আছে,
থাকলে ভীতি মনের মাঝে
বিফল হবে পাছে।
ভেবেচিন্তে করবে কাজ
প্রতি ক্ষণে ক্ষণে,
হারতে কভু হয়না যেন
জীবনের এই রণে।
ভালো কাজের ফসল ভালো
সর্ব লোকে কয়,
জীবন মাঝে আলোর ধারা
হয় যে শান্তিময়।
মৌমাছি আর ভ্রমর যদি
বসে কাগজ ফুলে,
অনাহারী থাকবে তারা
আপনারই ভুলে।
জীবন পথে ভুলের ফলে
মাশুল দিতে হয়,
সঠিক কাজে জীবন মাঝে
সুখের ধারা বয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন