সফল শান্ত
শিরোনামঃ সফল শান্ত
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ -২২/১১/২০২৫
গাঁয়ের মাঝে বুদ্ধিমান, মা হারা এক ছেলে,
আদর করে সবাই তাকে ডাকে শান্ত বলে।
দেখতে সুন্দর পড়ায় ভালো, বয়স মাত্র আট,
বাবার উপর রাগ করে সে ছেড়ে দিল পাঠ।
সৎমায়ের অত্যাচারে, ছাড়লো বাড়ি ঘর,
কষ্টেসৃষ্টে ভাড়া নিয়ে হলো দেশান্তর।
বিদেশ গিয়ে কান্নাকাটি ঘোরাঘুরি করে,
ভাগ্যক্রমে একদিন পড়ে, এক বাবুর নজরে।
কথা বলে বুঝলেন বাবু ছেলের দম আছে,
আদর করে পড়াবেন বলে, নিয়ে গেলেন পাছে।
ভর্তি করলেন প্রাইভেট স্কুল মেয়ে যেথা পড়ে,
নিজ খরচায় দিলেন তিনি, ছেলের জীবন গড়ে।
পড়াশোনায় সফল শান্ত হয়ে গেল ডাক্তার,
বাবু পরে মেয়ের সাথে, বিয়ে দিলেন তার।
হঠাৎ করে সেই দেশেতে মড়ক দেখা দেয়,
মৃত্যুর ভয়ে শান্ত তখন দেশে ফিরতে চায়।
কথা শুনে বাবুর এবার মাথায় পড়লো বাজ,
মেয়ের উপর নেই অধিকার এটাই বিয়ের রাজ।
বৌকে নিয়ে প্রবাস জীবন ছাড়লো শান্ত শেষে,
আসলো ফিরে নতুন রূপে গ্রামবাসীদের পাশে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন