যাদের ভয়ে

 

শিরোনামঃ যাদের ভয়ে 

কলমে: হিফজুর রহমান লস্কর 

তারিখ ১১/১০/২০২৫


এমন মানুষ এই সমাজে 

সদাই বসত করে,

একটু সুযোগ পেলেই যারা 

পরের কেচ্ছা ধরে।


নিজেকে সে জ্ঞানীভাবে 

যেন সবই জানে,

পরের কাজে নাকটি গলায়

থাকে পরের ধ্যানে।


পরের সুখ সহ্য হয়না 

হিংসার আগুন জ্বলে,

বিষিয়ে দেয় অন্যের কান

মিথ্যা মন্দ বলে।


পরের দোষ খুঁজে বেড়ায়

নিজের দোষটা ঢেকে,

চায়ের পেয়ালায় তুফান উঠায়

নিজের কাজ রেখে।


এদের বুকে সদাই থাকে

হিংসা নিন্দার ঢেউ ,

যাদের ভয়ে ভীত মানুষ

ভালো নেই কেউ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়